Newsbazar24: —আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস।এবারের থিম, এক পৃথিবী, এক স্বাস্থ্য। বিশ্বের ১৩১টি দেশে যোগ দিবস পালন করা হয়। গোটা বিশ্বের
সাথে সামঞ্জস্য রেখে পতঞ্জলি যোগ পিঠের পরিচালনায়
মালদা জেলার সাহাপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতায় যোগ ধর্মকে যুগ ধর্মে প্রতিষ্ঠা করার লক্ষ্যে
১১ তম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে পালিত হল। এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই যোগ অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু. প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার . যোগ শিক্ষক উত্তম ঘোষ, মালদার সার্কেলের এসআই ভরত ঘোষ, রতন চৌধুরী,পতঞ্জলির মালদা জেলার কর্ণধার ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি সহ বহু বিশিষ্ট অতিথিবর্গরা। উপস্থিত অতিথিবর্গরা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্বকে উপলব্ধি করার জন্য সমাজকে বার্তা দেন। পাশাপাশি এদিন ভারত সেবাশ্রম সংঘ এবং যোগ শিক্ষক উত্তম ঘোষের নেতৃত্বে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয় । এই যোগ ব্যায়ামে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা অংশগ্রহণ করেছিলেন।
অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম বিভিন্ন প্রকার আসন, শ্বাস-প্রশ্বাসের কৌশল (প্রাণায়াম) এবং ধ্যান অনুশীলন করেছিলেন, এবং শেখানো হলো যে এই অনুশীলনগুলি কীভাবে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করতে পারে। আজকের দ্রুতগতির সমাজে চাপ এবং উদ্বেগ কমাতে যোগের ভূমিকার উপর আলোকপাত করে যুব সমাজকে বার্তা দেন।





