Malda:জেলার অর্থনীতিকে চাঙ্গা করতে মালদহে ম্যাংগো হাব ঘোষণার দাবি জেলা বণিক সভা সংগঠনের

Newsbazar24:মালদা জেলার প্রধান অর্থকরী ফসল হিসেবে আমের খ্যাতি সর্বজনবিদিত। জেলার অর্থনীতিকে আরো চাঙ্গা করতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মালদা জেলাকে ‘ম্যাঙ্গো হাব’ ঘোষণার দাবি জানানো হল।৷ ইতিমধ্যে ওই সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে।
বর্তমানে মালদা জেলার তিন প্রজাতির সুস্বাদু আম হিমসাগর, ফজলি ,লক্ষণভোগ জি আই ট্যাগ স্বীকৃতি পেয়েছে। আশ্বিনা প্রজাতির আমের জন্য জিআই ট্যাগের আবেদন করা হয়েছে ৷
সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মালদার বেশ কয়েকটি প্রজাতি আম জগৎ বিখ্যাত। ইতিমধ্যে তিনটি আম জিআই স্বীকৃতি পেয়েছে। কিন্তু মালদায় আজও আমের বাজার তথা “ম্যাঙ্গো হাব” গড়ে ওঠেনি।
মালদা জেলায় প্রতিবছর গড়ে প্রায় পাঁচ মেট্রিক টন উৎপাদিত হয়, গোটা রাজ্যের আম উৎপাদনের এক তৃতীয়াংশ ৷ প্রাচীনকাল থেকেই মালদার আমের খ্যাতি রয়েছে। জেলা উদ্যান পালন দপ্তরের হিসাব অনুযায়ী এই জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয় ৷ কয়েক লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত ৷ এ ছাড়াও রাজ্য উদ্যানপালন দফতর ও কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় কয়েক বছর ধরে মালদার আম বিভিন্ন দেশে রফতানি করছে ৷
তা সত্ত্বেও আমের প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ পরিকাঠামোর ব্যবস্থা ও বাজার গড়ে উঠে নি। আম চাষ এবং আমজাত শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পাশাপাশি জেলা অর্থনীতিকে চাঙ্গা করতে সংগঠনের তরফে মালদা জেলাকে ম্যাঙ্গো হাব হিসাবে গড়ে তোলার দাবি জানানো হচ্ছে ৷
উজ্জ্বল সাহা আরও বলেন, প্রতিবছর গড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন আম মালদা জেলায় উৎপাদিত হয়। যদি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ‘ম্যাঙ্গো হাবের’ অনুমতি দেয় তাহলে শুধু এই আম উৎপাদনকে কেন্দ্র করে একাধিক অনুশিল্প গড়ে উঠবে মালদায়। অর্থনৈতিক বিকাশের নতুন দিক আনবে মালদা জেলার আম। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন। মালদা জেলার আম দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের বাজারে আরও জায়গা করে নেবে।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img