Newsbazar24:-আগামী ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ভোটার দিবসকে সামনে রেখে
নির্বাচন কমিশনের নির্দেশে গোটা রাজ্যের ন্যায় মালদা জেলা জুড়ে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুলতে উৎসাহিত করতে জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে জেলাস্তরে অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হল। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে মালদা জেলা নির্বাচন দপ্তরের পরিচালনায় শুক্রবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত হয় এই প্রতিযোগিতার। ব্লক স্তর থেকে উঠে আসা প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধন ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। যাতে তারা বাড়ি গিয়ে ১৮ বছর বয়সী সকল ছেলেমেয়েকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে উৎসাহিত করতে পারে।



