Malda:কড়া নজরদারির মধ্যে জেলায় উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হল

Newsbazar24::মালদা জেলায় কড়া নজরদারির মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন হল প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার ৩রা মার্চ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে।
আজ প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা ছিল। প্রথম ভাষার মধ্যে বিভিন্ন ভাষা থাকলেও বেশির ভাগ পরীক্ষার্থীই আজ বাংলা ভাষার পরীক্ষা দিয়েছেন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন বেশকিছু ব্যবস্থা নিয়েছে। ট্র্যাফিক জ্যামে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সচেষ্ট ছিল।চলতি বছরে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছিল জেলা শিক্ষা দপ্তর।
শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৬৫১ জন। বালিকা পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫১৩ জন। বালক পরীক্ষার্থীর সংখ্যা ১৪১৩৮ জন। মালদা জেলায় মোট পরীক্ষা সেন্টার ১৭ টি।
পরীক্ষার ভেনু ১২২টি। বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মালদা জেলার কিছু পরীক্ষা কেন্দ্র থেকে। সেইমতো অন্যান্য বছরের মত এবারও মালদা জেলায় ৪২ টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৪২ টি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চালানো হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ কর্মী থেকে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে তল্লাশি চালানো হয়। ছাত্র-ছাত্রীর অনুপাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশকর্মী।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img