Malda:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা কর্মীদের সম্মাননা জ্ঞাপন পূর্ব রেলের মালদা বিভাগের ঠিক আছে

Newsbazar24:আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষে পূর্ব রেলওয়ের মালদা বিভাগ বিভিন্ন ক্ষেত্রের মহিলা কর্মীদের তাদের কর্ম ক্ষেত্রে নিষ্ঠা এবং অসামান্য অবদানের জন্য সম্মাননা জ্ঞাপন করলো। এই উপলক্ষে মালদার কালিন্দ্রী ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ২৮ জন মহিলা কর্মীকে তাদের স্ব স্ব ক্ষেত্রে কর্মদক্ষতার জন্য সম্মানিত করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন
পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থার সভাপতি শ্রীমতী মনীষা গুপ্তা, এবং মালদার সিনিয়র ডিভিশনাল পার্সোনেল অফিসার শ্রী ইন্দ্রজিৎ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রীমতী মনীষা গুপ্তা রেলওয়েতে তাদের অমূল্য সেবার স্বীকৃতিস্বরূপ মহিলা কর্মীদের হাতে পুরষ্কার এবং শংসাপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইস্টার্ন রেলওয়ে ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মনীষা গুপ্তা পূর্ব রেলওয়েতে নারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন, প্রশাসনিক এবং নিরাপত্তা-সম্পর্কিত উভয় ক্ষেত্রেই তাদের দক্ষতার কথা তুলে ধরেন। তিনি তাদের অবদানের প্রশংসা করেন এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত করেন।
পূর্ব রেলওয়ের মালদা বিভাগ মহিলা কর্মীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাদের আরাম এবং সুবিধা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার ফলে তারা তাদের কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করতে,রেলওয়ে এবং জাতির কার্যকরভাবে সেবা করতে সক্ষম হন।

এই উপলক্ষে, নারী ক্ষমতায়নের উপর একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
নারীদের পেশাগত উৎকর্ষ অর্জনের ক্ষমতায়নের জন্য এই অনুষ্ঠান এক বিশেষ দিক নির্দেশ করবে পাশাপাশি মহিলাদের কর্মক্ষেত্রে পরিবেশকে আরো উন্নত করবে বলে আশা প্রকাশ করেন সমবেত মহিলা কর্মচারীরা।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img