মাধ্যমিক পরীক্ষা ২০২৬ শুরু সোমবার, পরীক্ষা বাতিল এড়াতে জেনে নিন পর্ষদের কড়া নিয়ম

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ২০২৬, জেনে নিন সময়সূচি, নিষেধাজ্ঞা ও জরুরি হেল্পলাইন

নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্যজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়ার অপেক্ষার অবসান। আগামী সোমবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রায় ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। স্কুলের গণ্ডি পেরিয়ে নির্ধারিত অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

কড়া নির্দেশিকা পর্ষদের

শুধু পড়াশোনা নয়, পরীক্ষা নির্বিঘ্নে দিতে হলে পর্ষদের জারি করা একাধিক নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পরীক্ষাকক্ষে যা অবশ্যই সঙ্গে রাখতে হবে

পরীক্ষাকক্ষে প্রবেশের সময় পরীক্ষার্থীদের কাছে থাকতে হবে—

  • আসল অ্যাডমিট কার্ড

  • রেজিস্ট্রেশন কার্ড

এই নথি ছাড়া পরীক্ষাকক্ষে ঢোকা যাবে না।

আরও পড়ুন-অবসরের পর বদলে গেল জীবন—পদ্মশ্রীর পথে রেলকর্মী অশোক হালদার

কোন কোন জিনিস সম্পূর্ণ নিষিদ্ধ

পর্ষদের নির্দেশ অনুযায়ী—

  • কোনও ধরনের মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ

  • স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর সহ যে কোনও বৈদ্যুতিন যন্ত্র বহন করা যাবে না

  • পরীক্ষাকেন্দ্রের ভিতরে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ

এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে।

পরীক্ষার সময় আরও যে নিয়মগুলি মানতে হবে

  • দুপুর ২টার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না

  • পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে

  • নকল করতে গিয়ে ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে

২৪ ঘণ্টার হেল্পলাইন চালু

পরীক্ষা পরিচালনা সুষ্ঠু রাখতে West Bengal Board of Secondary Education একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে, যা ২৪ ঘণ্টা সচল থাকবে।

সেন্ট্রাল কন্ট্রোল রুম (কলকাতা):
০৩৩-২৩২১-৩৮১৩ / ০৩৩-২৩৫৯-২২৭৭ / ০৩৩-২৩৩৭-২২৮২

আঞ্চলিক অফিসের নম্বর:

  • কলকাতা: ০৩৩-২৩২১-৩৮১১

  • বর্ধমান: ০৩৪-২২৬৬-২৩৭৭

  • মেদিনীপুর: ০৩২-২২২৭-৫৫২৪

  • উত্তরবঙ্গ: ০৩৫-৩২৯৯-৯৬৭৭

এছাড়াও জরুরি প্রয়োজনে পর্ষদের সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য দেওয়া হয়েছে—
০৩৩-২৩২১-৩০৮৯ / ০৩৩-২৩২১-৩৮১৬ / ০৩৩-২৩২১-৩২১৬

মাধ্যমিক পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের শান্ত মাথায় নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার আবেদন করা হয়েছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img