নখ কামড়ানোর অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন

Newsbazar24 :

প্রথমেই প্রশ্ন আসে, নখ কামড়ানো কি নিতান্ত স্বাভাবিক কোনো প্রবৃত্তি নাকি এর পিছনে আছে কোনো মনসস্তাত্ত্বিক কারণ। মনসস্তাত্ত্বিকেরা বলেন, নখ কামড়ানো আসলে একটা বিশেষ মানসিক প্রক্রিয়া। যদি আপনি বিরক্ত হন, বা কিছু নিয়ে হতাশ হন, নখ কামড়ে নিজেকে ব্যস্ত রাখার একটি সহজ উপায়। যখন পূর্ণ একাগ্রতার সঙ্গে কিছু করেন, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি  নখ কামড়াচ্ছেন। নখ কামড়ানো আপনাকে নার্ভাসনেস থেকে সাময়িক শান্তি দেয়। মনোবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম অনাইকোফ্যাগিয়া।

এই রোগের ফলে,আপনার আঙুলের ত্বক এবং তার চারপাশের ত্বকের ক্ষতি হতে পারে। এটি নখের চারপাশে ব্যথা অনুভব করতে পারে। শুধু তাই নয়, আপনার নখ অন্যরকম দেখতে শুরু করে। এছাড়াও, ইনফেকশন হতে পারে। নখের ময়লা পেটে গিয়ে পেটের রোগ হতে পারে। তাই দ্রুত নিজের মনের জোরে এই রোগ থেকে আপনাকে মুক্তি পেতে হবে। কোনও অভ্যাস ভাঙতে সময় লাগে, একইভাবে আপনি যদি নখ কামড়ানো বন্ধ করার চেষ্টা করছেন এবং তা করতে অক্ষম হন, তাহলে আপনাকে কিছুটা সংযম করতে হবে। প্রথম কয়েকদিন নিজের মনের উপর নিজের বাসনার কর্তৃত্ব বজায় রাখতে হবে। আর এই তিনটি নিয়ম কিছুদিন মেনে চলুন।

* নিয়মিত নখ কাটুন।

* নেইল পলিশ লাগান।

* প্রয়োজনে হাতে গ্লাভস পরুন।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img