Wednesday, February 11, 2026
23 C
Kolkata

কমোড জীবাণু মুক্ত ও পরিষ্কার রাখতে – রসুনের ব্যবহার

Newsbazar24:

রসুন এই পৃথিবীতে মানব দেহের জন্য মহৌষধ। কিন্তু এই রসুন আমাদের টয়লেট পরিষ্কার রাখার কাজেও ব্যবহার করা যায়। রসুনের গুণ যে গুনে শেষ করা যায় না, তা তো সকলেরই জানা। সে ওজন কমানো হোক বা বিভিন্ন দুরারোগ্য ব্যাধি উপশম, সবেতেই অব্যর্থ। কিন্তু বাথরুম পরিষ্কারের ক্ষেত্রেও যে রসুনের উপকারিতা আছে, তা জানতেন? রসুনে অ্যালিসিন নামক একটি পদার্থ রয়েছে, যা থেকে রসুনের গন্ধ বের হয়। এই উপাদানেই অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যা বাথরুম পরিষ্কারের জন্য প্রয়োজনীয়।

টয়লেট পরিষ্কারের জন্য রসুনকে দু’ভাবে ব্যবহার করা যায়। প্রথম, রসুনের একটি কোয়াকে একটু চিপে কমোডে বা প্যানে ফেলে রাখুন সারারাত। সারারাত কেন? রসুন থেকে গন্ধ বেরোয় বলে এমন সময়ে এই কাজটি করা উচিত, যখন মানুষ বাথরুম কম ব্যবহার করে। ঘুম থেকে উঠে কমোড বা প্যান ফ্লাশ করে নেবেন। এখানেই কাজ শেষ!

দ্বিতীয় পদ্ধতিটি একটু সময়সাপেক্ষ। এক কাপ জল পাত্রে নিয়ে ফোটাতে দিন। ফুটন্ত জলে রসুনের একটি বা দু’টি কোয়া কুচিকুচি করে কেটে ফেলে দিন। স্টোভ নিভিয়ে দিন। ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিট। তার পরে সেই জলটি কমোড বা প্যানে ফেলে দিন। সারারাত ওভাবেই রেখে দিন। সকালে উঠে ম্যাজিক দেখুন। সপ্তাহে দু’বার এই পদ্ধতিতে বাথরুম পরিষ্কার করুন। ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবেন। এতে হলুদ দাগও দূর হয়ে যায়।

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img