দাঁতের যন্ত্রনা থেকে মুক্তি 

Newsbazar24 :

দাঁত আমাদের অপরিহার্য অঙ্গ, অথচ আমরা অনেকেই দাঁতকে অবহেলা করি। তাই বলা হয় ‘দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না।’ সে যাইহোক দাঁতের যত্ন নেওয়া আমাদের অবশ্যই কর্তব্য। দাঁতে যন্ত্রণা কখন শুরু হবে, কখন থামবে, তার কোনও ঠিক নেই৷ আচমকা শুরু হওয়া দন্তশূলে নিমেষে তছনছ হয়ে যেতে পারে মুহূর্তসুখ৷ চিকিৎসকের কাছে যেতে না পারলে হাতের কাছে কিছু ঘরোয়া টোটকায় ব্যথা কমান৷ সাধারণত দিনের তুলনায় রাতে বেশি হয় দাঁতের যন্ত্রণা৷ দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে ভিতরের ডেন্টিন বা পাল্প যখন উন্মুক্ত হয়ে পড়ে, তখন তীব্র হয় ব্যথা৷ দাঁতে ক্যারিস বা ক্ষয় থেকে হয় ক্যাভিটি৷ যাকে চলতি কথায় ‘দাঁতের পোকা’ বলি আমরা৷

এই জাতীয় দাঁতের ব্যথায় কিছু ঘরোয়া টোটকা ব্যবহারে দারুন কাজ দেয়। যেমন –

১) নুন জলে কুলি – ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে কুলি করুন৷ দাঁতের ব্যথা কমিয়ে দিয়ে আরাম পাবেন এতে৷ মুখের ব্যাকটিরিয়া কমিয়ে দিতেও সাহায্য করে নুন জল৷

২) লবঙ্গ তেল – লবঙ্গতেল দাঁত ব্যথা কমাতে অব্যর্থ৷ লবঙ্গের ঝাঁঝ দ্রুত অবশ করে দেয় ব্যথার জায়গাটিকে৷ ওষুধের দোকান থেকে লবঙ্গতেল বা ক্লোভ অয়েল কিনে তুলো দিয়ে লাগান ক্যাভিটিতে৷ গোটা লবঙ্গও দিতে পারেন৷

৩) কর্পূর- কর্পূরও ব্যবহার করতে পারেন দাঁতের যন্ত্রণা কমাতে৷ উদ্বায়ী হলেও কর্পূর যন্ত্রণানাশক৷

৪) রসুন – রসুনের কোয়া থেতো করে লাগিয়ে রাখুন যন্ত্রণাবিদ্ধ দাঁতে৷ আরাম পাবেন৷

৫) পেয়ারা পাতা – পেয়ারা পাতা থেতো করে লাগিয়ে দিন ক্ষতস্থানে৷ বা পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই মিশ্রণ দিয়ে কুলকুচি করুন৷

দাঁত ভালো রাখুন,সুস্থ থাকুন।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img