Newsbazar 24:চুল নানা কারণে পড়ে। কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলে একধরনের অ্যাসিড থাকে, যা চুলের ক্ষতি করে। তা ছাড়া এই সময়ে স্যাঁতসেঁতে আবহাওয়া, মাথায় ঘাম, চুল ঠিকমতো না শুকানো ইত্যাদি কারণে ছত্রাকের বাসা বাঁধতে সুবিধা হয়। এগুলোই মাথার ত্বকে চুলের গোড়ায় ইনফেকশন, খুশকি, চুল পড়াসহ নানা ধরনের সমস্যা তৈরি করে।
অনেকের ধারণা মনে বর্ষাকালে ধুলা কম, তাই চুলের সমস্যা কম হবে। কিন্তু তা নয়, অন্যান্য ঋতুতে যা চুল পড়ে, বর্ষাকালে তার দ্বিগুণ চুল পড়ে। যেমন খুশকি, চুলের উজ্জ্বলতা কমে যায়। এ সময় মাথার ত্বকের তৈলাক্ততা বেড়ে যায়, চুল সহজে শুকাতে পারে না। তাই চুলের গোড়া থাকে নরম। চুলের সঠিক যত্নের অভাবে এ সমস্যাগুলো আরও বেশি বেড়ে যায়।
ঘরোয়া যত্নই হতে পারে চুলের সমস্যা সমাধানের উত্তম উপায়। নিচের চারটি ভেষজ পদ্ধতির অনুসরণ করতে পারেন। ভিন্ন
১. পেঁয়াজের রস:- এই রস চুলের জন্য অত্যন্ত ভালো। এটি চুলের গোড়া মজবুত করার পাশাপাশি মাথার ত্বকে কোন সংক্রমণ হলে তা দ্রুত কমাতেও পারে। তাই সপ্তাহে ২ থেকে ৩ দিন চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগাতে পারেন। মাথায় পেঁয়াজের রস লাগিয়ে মিনিট ২০ রেখে দিন। তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। তাতে চুল পড়ার আশঙ্কা কমবে।
২.অ্যালোভেরা জেল:- চুল উঠার সমস্যা দূর করতে এই অ্যালোভেরা জেল খুবই উপকারী। প্রথমে দু চামচ অ্যালোভেরার রস বার করে নিন। মনে রাখবেন অ্যালোভেরা টি যেন বাড়ির ফ্রেস হয়। তারপরে সেটি চুলের গোড়ায় মালিশ করুন। এরপরে প্রায় আধ ঘন্টা রেখে দিন। তারপরে সাধারণ জলে মাথা ধুয়ে নিন। কয়েকদিন ব্যবহার করলেই চুল পড়া সমস্যা থেকে মুক্তি পাবেন।
৩. মেথি:- সারারাত মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ব্লেন্ডারে পেস্ট করে নিন। প্যাকের মতো এটি সরাসরি চুলে লাগান অথবা দই মধুর সঙ্গে মিশেও লাগাতে পারেন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন।
৪. ডিম, লেবু, অলিভঅয়েল প্যাক:- ডিমের কুসুমের সঙ্গে সামান্য অলিভঅয়েল ও লেবুর রস মিশিয়ে চুলে এক ঘন্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে এটি চুল পড়া তো বন্ধ করবে এবং দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করবে
সবশেষে চুল পড়া রোধ বা কমাতে হলে চুলকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে হবে, যেকোনো ওষুধ গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।





