লক্ষ্মীপুরে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরে আগুন, ঝলসে মৃত্যু শিশুকন্যার

বাংলাদেশ জুড়ে অগ্নিসংযোগ ও হিংসা, লক্ষ্মীপুরে ঘরে আগুনে পুড়ে মৃত্যু সাত বছরের আয়েশার

By News Desk | December 21, 2025

বাংলাদেশে গত কয়েকদিন ধরে পরিস্থিতি ফের চরম অস্থির হয়ে উঠেছে। বিক্ষোভের পাশাপাশি একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানও।

ঢাকায় প্রথম আলো এবং The Daily Star–এর অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি ভাঙচুর চালানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে।

বাংলাদেশের নৃশংসতা, হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

এই উত্তেজনার মধ্যেই লক্ষ্মীপুর থেকে সামনে এসেছে এক ভয়াবহ ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকায় বাইরে থেকে দরজা বন্ধ করে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু আয়েশা আক্তার–এর।

ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাড়ির মালিক বেলাল হোসেন (৫০) এবং তাঁর দুই কন্যা—বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। চিকিৎসকদের মতে, দু’জন কিশোরীর শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গিয়েছে। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বেলাল হোসেন স্থানীয় বিএনপির নেতা। তিনি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক এবং পেশায় একজন ব্যবসায়ী।

ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা ? কৃষ্ণনগর থেকে ইঙ্গিত মমতার

এর আগে, ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এছাড়াও, ২৫ বছরের হিন্দু যুবক দীপু চন্দ্র দাস–এর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড় ওঠে।

চরম বিশৃঙ্খলার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে সহিংসতার নিন্দা জানিয়ে জানিয়েছে, এই ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে সরকারি আশ্বাসের মধ্যেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। লক্ষ্মীপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img