কালিয়াচকে ৪৫৩ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার উদ্ধার, রাঁচি-যোগে মাদক চক্রের হদিশে গ্রেপ্তার দুই

রাঁচি থেকে মালদা, বিহার পর্যন্ত পাচার চক্রের যোগ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। কালিয়াচক থানার কালিকাপুর আমবাজার এলাকা থেকে উন্নত মানের ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

ধৃতদের নাম মোবারক হোসেন ও মোঃ সামাউল হক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের বাড়ি রাজনগর এলাকায় এবং অপরজনের বাড়ি শাহবাজপুরে। দীর্ঘদিন ধরেই তারা মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যটি অত্যন্ত উন্নত মানের। স্থানীয়ভাবে যাকে ব্রাউন সুগার বলা হলেও, এটি এমডিএমএ (MDMA) শ্রেণির মাদক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অনেক জায়গায় এই মাদককে ‘মলি’ নামেও ডাকা হয়। সাধারণ ব্রাউন সুগারের তুলনায় এর বাজারদর অনেক বেশি এবং এটি অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন-মালদা জেলায় প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের আইকার্ড বিতরণ শুরু, উদ্যোগে প্রাথমিক শিক্ষা সংসদ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, মাদকটি রাঁচি থেকে আনা হতো। পরে তা বিহারের বিভিন্ন জেলায় এবং মালদা জেলাতেও পাচার করা হত। এর আগেও প্রায় ১০০ গ্রাম মাদক উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এবার দ্বিতীয় দফায় একেবারে ৪৫৩ গ্রাম উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে, যাতে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে সরবরাহ আসে এবং কোথায় কোথায় তা ছড়িয়ে দেওয়া হয়—সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়।

এই ঘটনায় কালিয়াচক ও সংলগ্ন এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদা বরাবরই মাদক পাচারের রুট হিসেবে চিহ্নিত। পুলিশের এই সাফল্যে যদিও স্বস্তি ফিরেছে, তবে তদন্তে আরও বড় চক্রের হদিশ মিলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img