Newsbazar24:কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী হিসাবে পরিচিত। দেশের কোনও কোনও অংশে একে নরক চতুর্দশী বলেও পালন করা হয়। তবে দেশের যে প্রান্তই হোক না কেন, মনে করা হয় এই দিন গৃহস্থ থেকে অশুভ শক্তিকে বিতারণের দিন। কোথাও আবার অশুভ শক্তির আরাধনা করে তাকে তুষ্ট রেখে প্রার্থনা করা হয় যেন সে গৃহস্থে প্রবেশ না করে।
এবার আসা যাক কি কি কাজ করলে গৃহস্থের ধন-সম্পদ বৃদ্ধি পেতে পারে:-
১) ভূত চতুর্দশীর ভোরে সূর্যোদয়ের আগেই উঠে পড়তে হয়। তা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই মনে করেন এদিন ভোরে উঠে স্নান করলে ভাল ফল দেয়।
২)ঈশ্বর আরাধনায় সম্পত্তি লাভ:কথিত রয়েছে ভূত চতুদর্শীর দিন শ্রীকৃষ্ণের পুজা করা ভালো। কারণ তিনিই নিধন করেছিলেন নরকাসুরের। ূঅন্যদিকে এদিন, ঘরের থেকে অশুভ শক্তি বিনাশ করতে হনুমানজির পুজা পাঠও শুভ ফল দায়ক।
৩)বাড়ি এদিন কোনওভাবেই অন্ধকার করে রাখা যাবে না। তাই বাড়ির চারদিকে রাখা হয় ১৪ টি প্রদীপ। এই কাজও গৃহে ধনসম্পত্তি আসার জন্য ভালো একটি দিক।
৪)এই দিন অন্য কাউকে যদি ১৪টি মাটির প্রদীপ দান করা যায়, তাহলে সমৃদ্ধি আসার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেক জ্যোতিষবিদ। এই কাজে সম্পত্তি বাডা়র সম্ভাবনা থাকে।
৫) কুবের পুজা-নরক চতুর্দশীর দিন কুবের পুজা অত্যন্ত ফলদায়ক। তাই এই দিন কুবের মন্ত্র পাঠ করে থাকেন অনেকে।



