Kali Puja 2023:ডাকাত কালীবাড়ি, নরবলি উৎসর্গ করা হতো মা কে

Newsbazar 24:আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে দীপাবলি বা কালীপুজো। হিন্দুরা সারা বছর জুড়ে মা কালীর বিভিন্ন রূপের পুজো করেন। উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসতে ধুমধাম করে বেশ কিছু কালী পুজো অনুষ্ঠিত হয়। তবে এই শহরের প্রাচীন পুজো বলে যার খ্যাতি রয়েছে সেটি বর্তমানে একটি জরাজীর্ণ ডাকাত কালীর বাড়ি। বারাসত চাঁপাডালি থেকে কাজীপাড়া পেরিয়ে নদীভাগ হয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা পার হলেই দেখা মিলবে এক জরাজীর্ণ ডাকাত কালী বাড়ির৷ কথিত রয়েছে, জরাজীর্ণ ভগ্নপ্রায় এই মন্দিরটির বয়স প্রায় ৫০০ বছর, কেউ বা বলেন ৩০০ বছর। রঘু ডাকাতের এই কালী মন্দির নিয়ে রয়েছে অসংখ্য জনশ্রুতি।
জাগ্রত এই কালিবাড়িকে ঘিরে আছে বহু জনশ্রুতি ও মানুষের ব্যাক্তিগত বিশ্বাস। এই ডাকাত কালিবাড়িতে কোনও মূর্তি পূজা হয় না।একসময় ঘন জঞ্জলে ঘেরা ছিল গোটা এলাকা। আর সেই সময় ডাকাতদের বিচরণক্ষেত্র ছিল এই অঞ্চল। কথিত রয়েছে রঘু ডাকাত এবং তার ভাই বিধু, ডাকাতি করতে যাওয়ার আগে মন্দিরে মায়ের আরাধনা সারতেন নিষ্ঠাভরে। কিন্তু তার পরেও ধরা পড়ে যাওয়ায় ক্ষোভে অভিমানে মায়ের মূর্তি তলোয়ার দিয়ে কেটে ফেলে রঘু ডাকাত। পরে বাসুদেবের একটি মূর্তি ছিল সেটিও চুরি যাওয়ায় আর এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার সাহস কেউ দেখায়নি।
এই মন্দির নিয়ে নানা অলৌকিক গল্প শোনা যায় লোকমুখে। এখানে একসময় নরবলির ও প্রচলন ছিল। একসময় এখানে অষ্টধাতুর প্রতিমাকে কালিরূপে পুজো করত রঘুডাকাত। ডাকাতি করার আগে নরবলি দিয়ে পাশের পুকুরে ভাসিয়ে দিত সে। আজও মন্দিরের পাশে রয়েছে সেই পুকুরটি। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে বাঁ দিকে গাছের শিকড়ে দেখা যায় একটি হাতের ছাপের মত অবয়ব। গাছের যে অংশকে কালী রূপে পুজো করা হয় সেটিও মানব দেহের নিম্নাংশের মত দেখতে, নাভীর চিহ্ন সুস্পষ্ট। স্থানীয়দের মতে যতদিন যাচ্ছে হাতের ছাপ ও নাভীর চিহ্ন আরও গাঢ় হচ্ছে।
সম্প্রতি পুরসভার তরফে মন্দিরের কিছু অংশ বাধিয়ে দেওয়া হয়েছে। মূর্তিহীন এই কালী মন্দির আগলে রেখেছেন স্থানীয়রাও। তাদের বিশ্বাস, ‘মা তাঁর সন্তানদের নাকি খালি হাতে ফেরান না।’এবারেও সেখানে ধুমধাম করে কালীপুজো হবে। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img