ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দেহ ফিরতেই মুর্শিদাবাদে জাতীয় সড়ক ও রেল অবরোধ

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা, দেহ ফিরতেই মুর্শিদাবাদে জাতীয় সড়ক ও রেল অবরোধ

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। ঝাড়খণ্ডে এক বাঙালি ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। মৃত যুবকের নাম আলাই শেখ (৩০)। বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

শুক্রবার সকালে আলাই শেখের দেহ গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। একইসঙ্গে বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করা হলে শিয়ালদহ–লালগোলা শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কলকাতা ও উত্তরবঙ্গমুখী প্রধান এই সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট।

আরও পড়ুন-আকারে ছোট হচ্ছে মালদার ঐতিহ্যবাহী নবাবগঞ্জের বেগুন, সংকটে কৃষক—তবু আশার আলো GI ট্যাগে

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাই। বুধবার দুপুরে শেষবার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। আলাইয়ের মা সোনা বিবি জানান, ছেলে আতঙ্কের মধ্যে ছিলেন। বলেছিলেন, “ওখানকার অবস্থা ভালো নয়, সুযোগ পেলেই বাড়ি ফিরবে।” কিন্তু বৃহস্পতিবার সকালে খবর আসে, ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, বাংলার শ্রমিক হওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। আধার কার্ডে মুর্শিদাবাদের ঠিকানা দেখেই মারধর করে খুনের পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি ওঠে। এই ঘটনায় শাসক ও বিরোধী—উভয় রাজনৈতিক দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। তাঁদের প্রশ্ন, “বাইরে কাজে গেলেই কেন মুর্শিদাবাদের মানুষকে মরতে হবে?”

মাঘেই ‘পালাই পালাই’ শীত! জানাল হাওয়া অফিস—কবে বিদায় নিচ্ছে ঠান্ডা ?

পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশের সঙ্গে আলোচনার পরেও এলাকায় উত্তেজনা পুরোপুরি কাটেনি। এই ঘটনায় ফের একবার ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এল। স্বজনহারা পরিবারের একটাই দাবি—দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img