Saturday, February 14, 2026
27 C
Kolkata

Jalpaiguri:দুঃসংবাদ পর্যটকদের জন্য,বন্যপ্রাণীদের সুরক্ষা ও নিরবিচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে তিন মাস বন্ধ থাকবে ডুয়ার্স

Newsbazar24:: আগামী ১৬ জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা, নেওরাভ্যালি, চাপরামারি, জলদাপাড়া, বক্সা সহ অন্যান্য বনাঞ্চলও থাকছে এই তালিকায়।

প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বনদপ্তর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে বিবেচনা করে। সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায়, রাস্তাঘাটও হয়ে পড়ে বিপজ্জনক। এছাড়াও, বন্যপ্রাণীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময় জিপ সাফারি, হাতির পিঠে চড়া বা বনবাংলোয় রাত্রিযাপন—সবই বন্ধ থাকবে। ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের, কারণ জঙ্গলের গভীরে গিয়ে গন্ডার, হাতি, বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না।
ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও। তবে জলপাইগুড়ি বন বিভাগের তরফে জঙ্গলের বাইরে থাকা ওয়াচ টাওয়ার এবং বান বাংলো গুলি খোলা রাখার জন্য রাজ্য বনদপ্তরের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে। যেমন—কালিকাপুর, ধূপঝোরা, পানঝোরা, হর্নবিল ক্যাম্প ও চুকচুকি ওয়াচ টাওয়ার গুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা।
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে সব জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। তখন থেকেই পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন ডুয়ার্সের জঙ্গল সৌন্দর্য ও বন্যপ্রাণীর সমাগম।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img