আইপিএল থেকে মুস্তাফিজ বাদ, ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক ঘিরে প্রশ্ন

 খেলা দেস্ক,নিউজ বাজার২৪ঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের ‘কাটার মাস্টার’কে হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। গোটা বিষয়টি আর শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নেই—এতে জড়িয়ে পড়েছে নিরাপত্তা, সম্মান এবং ক্রীড়া কূটনীতির প্রশ্ন।

বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে লেখেন, “বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের অপমান কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। গোলামির দিন শেষ।” তাঁর অভিযোগ, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করেই মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Breaking News:জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুরনো দলেই ফিরলেন তৃণমূল সাংসদ মৌসুম নূর

মুস্তাফিজুরের আইপিএল ছাড়ার পরেই প্রশ্ন উঠেছে—আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আদৌ কি বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে? এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বিশ্বকাপ আয়োজন করে আইসিসি, ভারত আয়োজক দেশ। প্রয়োজনে বিষয়টি আইসিসিকে জানানো হবে।

আসিফ নজরুল আরও এক ধাপ এগিয়ে বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে BCB-কে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা International Cricket Council-এর কাছে পুরো ঘটনা ব্যাখ্যা করে জানায়। তাঁর দাবি, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েও ভারতে খেলতে পারছেন না, সেখানে পুরো দল বিশ্বকাপ খেলতে গিয়ে নিরাপদ বোধ করবে—এমন নিশ্চয়তা নেই।

পরিস্থিতি আরও জটিল করে, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলির ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশে Indian Premier League সম্প্রচার বন্ধ করার বিষয়েও তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে অনুরোধ করেছেন।

ব্রাউন সুগারের রমরমা কারবার, নিউ মার্কেটে অভিযানে ধরা পড়ল কালিয়াচকের ৬ পাচারকারী

বাংলাদেশে কেকেআর অত্যন্ত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি—কলকাতার দল হওয়ায় আবেগের জায়গাটাও প্রবল। সেই দলে মুস্তাফিজুরের সুযোগ পাওয়া নিয়ে যে আশা তৈরি হয়েছিল, তার আকস্মিক অবসানে ক্ষোভে ফুঁসছে ক্রিকেটপ্রেমীরা। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার চোখে এটি শুধু একজন ক্রিকেটারের বাদ পড়া নয়, বরং জাতীয় অসম্মানের প্রশ্ন।

এই প্রেক্ষাপটে স্পষ্ট—মুস্তাফিজুর রহমান কেবল একজন ক্রিকেটার নন, আর আইপিএলও নেহাতই একটি টুর্নামেন্ট নয়। ক্রিকেটের ময়দান ছাপিয়ে বিষয়টি পৌঁছে গিয়েছে কূটনীতির টেবিলে। দুই দেশের সম্পর্কের এই বরফ গলাতে কি শেষ পর্যন্ত ক্রিকেট কূটনীতিই হাত বাড়াবে? সেই উত্তর দেবে সময়ই।

Bangladesh Cricket Board

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img