Newsbazar24:২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রস্তুতিপর্ব প্রায় শেষের পথে। আগামী ২২ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে।
উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স এর বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। ক্রীড়া সূচি অনুযায়ী
এই টুর্নামেন্টে মোট ৭৪ ম্যাচ খেলা হবে। এরমধ্যে গ্রুপ পর্যায়ে ৭০ ম্যাচ। এছাড়া চারটে ম্যাচ প্লে-অফ পর্বে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১৮ মে খেলা হবে।
এবারে আর বিনা পয়সায় খেলা দেখা যাবে না। টুর্নামেন্টের সরাসরি ম্যাচ দেখতে গেলে পয়সা গুনতে হবে।জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে এই টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।এর জন্য
জিও হটস্টারে তিন মাসে ১৪৯ টাকা দিতে হবে।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। স্পোর্টস-১৮ ওয়ানেও আপনারা এই টুর্নামেন্টের লাইভ টেলিকাস্ট উপভোগ করতে পারেন।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন। এই বছর আইপিএল টুর্নামেন্ট ১৮ বছর পা রাখতে চলেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। আগামী ২৫ মে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। আগামী ২০ মে হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আয়োজন করা হচ্ছে। ২১ মে এলিমিনেটর ম্যাচও হায়দরাবাদেই খেলা হবে। ২৩ মে কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আয়োজন করা হবে। এরপর ফাইনাল ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।
ইতিমধ্যে দেশের প্রত্যেকটা স্টেডিয়ামই সেজে উঠেছে। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এই মরশুমে কোন দল চ্যাম্পিয়ন হয়, সেদিকেই গোটা দেশ আপাতত তাকিয়ে রয়েছে। কারণ মেগা অকশনের পর প্রত্যেকটা দলই নিজেদের খোলনলচে একেবারে বদলে ফেলেছে। নতুন অধিনায়ক এসেছেন। নতুনভাবে দলগঠণ হয়েছে। ২০২৫ সালে কোন দল খেতাব জেতে, সেটাই দেখার অপেক্ষায় রইলো আপামোর ক্রিকেটপ্রেমী।



