Saturday, February 14, 2026
27 C
Kolkata

বিশ্বের সবচেয়ে ছোট দেশ- ‘সিল্যান্ড’

Newsbazar24 :

একটা স্বাধীন,সার্বভৌম রাষ্ট্রের যা দরকার,তার সবই আছে এই সিল্যান্ড বা পুরো নাম ‘প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড’ এই দেশটির। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায় নি দেশটি। বিশ্বের সবচেয়ে ছোট দেশ বলতে আমরা ‘ভ্যাটিকান সিটি’র কথা বলি। কিন্তু এরা দাবি করে এটা সব দিক থেকেই একটা স্বাধীন রাষ্ট্র। পৃথিবীতে স্বীকৃত যে দুশোর মত দেশ রয়েছেন সেই তালিকায় এখনও স্বীকৃতি পায়নি ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’। সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে ১০/১২ কিমি দূরে অবস্থিত। একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন ৫৫০ স্কয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার।

আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার পিছনের অন্যতম কারণ এই দেশে কোনো প্ৰচলিত ভূখণ্ড নেই। এটি আসলে সমুদ্রের উপর ভাসমান। এই দেশে ৩০০ মানুষ থাকার মতো জায়গা থাকলেও এখন আছে মাত্র ২৭ জন। প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’-এর নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা, রানী, জনগণ সবকিছুই রয়েছে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর। জার্মান সেনারা যেকোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দূর্গ বানানোর পরিকল্পনা করেছিল। সে পরিকল্পনা থেকেই উপকূল থেকে ১০/১২ কিলোমিটার গভীরে বানানো হলো মউনশেল সি ফোর্ট। সেটাকেই এখন একটি স্বাধীন রাষ্ট্র বলে তারা দাবি করে।

বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে। ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হোন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে। ৯ অক্টোবর ২০১২ সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়। আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক হন। ওরা কিন্তু মূল ভূখণ্ড থেকে অনেক দূরে নিজেদের মতো করে রাষ্ট্রপরিচালনা করছে। মজার কথা হলো – ব্রিটিশ,জার্মান বা অন্য কোনো দেশ এই সিল্যান্ডকে নিজেদের অংশ বলে দাবি করে নি। তাহলে একে স্বাধীন রাষ্ট্র বলা যেতেই পারে।

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img