ইউনুসের সঙ্গে দেখা করতে চান হাসিনার বোনের মেয়ে 

Newsbazar24:

এবার কি ইউনুসের সঙ্গে কোনো বোঝাপড়া করতে চাইছেন হাসিনা? এই প্রশ্ন উঠেছে, কারণ হাসিনার বোনের মেয়ে ইউনুসের কাছে সময় চেয়েছেন। সোমবার ব্রিটেন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আর সেই সময়েই লন্ডনে তাঁর সঙ্গে দেখা করতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের এক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান সূত্রে জানা গিয়েছে, ভুল বোঝাবুঝি মেটাতেই মহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। সেই আর্জিতে ইউনূসকে চিঠিও লিখেছেন টিউলিপ। কিন্তু কী নিয়ে হাসিনার বোনঝির সঙ্গে ভুল বোঝাপড়া হয়েছে ইউনূসের? টিউলিপ ও তাঁর মা অর্থাৎ শেখ হাসিনার বোন রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন।

তারা জানিয়েছিল, টিউলিপ ও রেহানা পদ্মা পাড়ের দেশের ৭ হাজার ২০০ বর্গফুটের একটি জমি হাতিয়ে নিয়েছেন। এমনকি, গত মাসে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরয়ানা জারি করে বাংলাদেশ। কিন্তু সেই সকল অভিযোগকেই বিদেশের মাটিতে বসে নস্যাৎ করেছেন টিউলিপ। তবে বাংলাদেশের দুর্নীতি দমন শাখার এমন অভিযোগ টিউলিপ ব্রিটিশ রাজনৈতিক জীবনে বেশ প্রভাব ফেলেছিল। যখন সবে ক্ষমতা পেয়েছে কিয়ের স্টার্রমারের দল। সেই সময় টিউলিপের বিরুদ্ধে এমন অভিযোগ জটিলতা তৈরি করে দলের মধ্যে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিটি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন টিউলিপ। তবে একেবারে ক্ষমতাচ্যুত হননি তিনি। হাসিনার এই বোনঝি বর্তমানে ব্রিটেনের ট্রেজারি দফতরের অর্থনৈতিক সচিব।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img