“এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে”- শেখ হাসিনা 

Newsbazar24:

হঠাৎ করেই বিএনপির চাপে পরে ইউনুস ঘোষণা করেছেন, ২০২৬ এর এপ্রিলের মধ্যে বাংলাদেশে ভোট করা হবে। যদিও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সকলেই। এবার মুখ খোললেন শেখ হাসিনা। অডিয়ো বার্তায় ফের একবার মহম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। হাসিনার দাবি, ইউনূসের রাজত্বে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। মহম্মদ ইউনূস ভোট করাতে চান না বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ২০২৬-এর এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এরপরই অডিয়ো বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন হাসিনা। তিনি বলেন, “এই সরকার গোটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি, মহম্মদ ইউনূস নির্বাচন করানোর লোক নয়। আমাদের আমলে তো বাজেট বৃদ্ধি পেয়েছিল, এবার সেটাও কমে যাচ্ছে। আমাদের তৈরি করা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে শুধুই স্বজন হারানোর হাহাকার। এই সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।”

বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। আওয়ামী লিগের আরও দাবি, ইউনূস সরকার বাংলাদেশের মানুষের থেকে বেশি বিদেশি স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, ইউনূসের ঘোষণা করা ভোটের সময় মানতে নারাজ আর এক রাজনৈতিক দল বিএনপিও। তাদের দাবি, চলতি বছরেই করা হোক নির্বাচন। ইউনূসের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে হাসিনার দল আওয়ামী লিগ, যাদের সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, ইউনূস নিজের দোষ ঢাকতে মিথ্যা কথা বলছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img