বিশ্বমঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক 

Newsbazar24:

 

এই মুহূর্তে এশিয়া মহাদেশে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় প্রতিনিধি দল। সেই দলে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। এই মুহূর্তে দলটি রয়েছে কুয়ালালামপুরে। আর সেখানেই বিশ্বের কাছে পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেন অভিষেক। তাঁকে বলতে শোনা গেল, ”২২ এপ্রিল যেভাবে ২৬ জন মানুষকে খুন করা হল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে… বিরোধী শিবিরের একজন সাংসদ হিসেবে আমি এরপর থেকে চেয়ে এসেছি পাকিস্তানের কাছে শুধুমাত্র PoK-র দাবি ছাড়া আর কোনও কথা যেন না হয়। অন্যথায় এমন ধরনের জঙ্গি হামলা হতেই থাকবে। এটা আমার ব্যক্তিগত মত।” সেই সঙ্গেই তিনি মনে করিয়ে দিয়েছেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি থেকে গোটা বিশ্ব দেখেছে কীভাবে জঙ্গিদের অন্তেষ্টিতে যোগ দিয়েছে পাক সেনা কর্তারা!

 

২২ এপ্রিল যা ঘটেছে এরপর পাক অধিকৃত কাশ্মীরের দাবি ছাড়া পাকিস্তানের সঙ্গে আর কোনও কথা নয়। কুয়ালালামপুরে এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, যেভাবে অপারেশন সিঁদুরের পর জঙ্গিদের অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছেন পাক সেনাকর্তারা, এরপর আর বিশ্বকে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার বাকি কি থাকতে পারে ভারতের। সেই সঙ্গেই তাঁর সাফ কথা, ”আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। শাসক দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহর চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না।”

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img