Saturday, February 14, 2026
27 C
Kolkata

বাংলাদেশের রেল প্রকল্পে টাকা দেবে জাপান 

Newsbazar24:

চিন ও জাপানের শত্রুতার কথা বিশ্ববাসী জানেন। বাংলাদেশ প্রথমে চিনের হাত ধরতে গিয়ে কিছুটা ব্যর্থ হয়ে এবার জাপানের হাত ধরেছে। চার দিনের সফরে চিনের এই শত্রু দেশ জাপানে গিয়েছিলেন ইউনূস। যোগ দিয়েছিলেন নিক্কেই সম্মেলনে। দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে।

কিন্তু কূটনৈতিক পর্যায়ে বৈঠক, সফর এই সবই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয়টা হল, সফর সেরে হাতে কী এল? এই নিয়ে সমাজমাধ্যমেই বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি জানান, ‘জাপান বাজেট সাপোর্ট হিসাবে বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলারের অধিক দিতে চলেছে। এই টাকার বেশির ভাগটাই খরচ হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে। এছাড়াও, এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য ৪০০ মিলিয়ন ডলার প্রদান করবে তারা।’ বাংলাদেশের ১৬৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন সম্প্রসারণ প্রকল্প, যা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চলছে। সেই প্রকল্পেও ৬৪১ মিলিয়ন মার্কিন ডলার ঢালার কথা জানিয়েছে জাপান।

২০২১ সালে হাসিনার সময়কালে চিন এই প্রকল্পে অর্থ সাহায্য করার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে তারা মুখ ফিরিয়ে নেয়। এরপর জাপানের কাছে দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। সেই ভিত্তিতে বাংলাদেশে এসে জরিপের কাজে নেমে পড়েছিল জাপানি কর্মকর্তারা। এবার অবশেষে সেই প্রকল্পে টাকা ঢালতে চলেছে তারা। এদিন বাংলাদেশের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের কর্মকর্তাদের বৈঠক অনেকটাই সৌহার্দ্যপূর্ণ হয়েছে। দুই দেশের বন্ধুত্ব মজবুত হয়েছে এই সফরের মধ্যে দিয়ে।

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনীতিতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img