আবার স্বাধীন বালোচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার

Newsbazar24 :

 

খুবই কঠিন সময় চলেছে পাকিস্তানের। একদিকে ভারতের প্রবল চাপ, অন্যদিকে বলোচ বিদ্রোহী। পাকিস্তানের প্রায় ৪৪ শতাংশ নিয়ে গঠিত বালুচিস্তান। বুধবার স্বাধীন বালোচিস্তান ঘোষণা করলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে, প্রশ্ন তুলে গুম হয়ে গিয়েছে সাধারণ মানুষ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে বালোচিস্তানের মানুষ। মীর বালোচ এই ঘোষণাকে দেশের ‘সাধারণ মানুষের রায়’ বলেছেন। এরপরেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড ‘স্বাধীন বালোচিস্তান’। এক্স হ্যান্ডেলের বার্তায় ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। তিনি লিখেছেন, “সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের পতন হবে। আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগির হবে। আপাতত আমরা আমাদের স্বাধীনতার দাবি জানাচ্ছি। ভারতকে অনুরোধ করছি যেন বালোচিস্তানে তারা সরকারি অফিস খোলে এবং আমাদেরও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়।”

 

রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি এবং এই বিষয়ে আলোচনা সভার দাবি করেন বালোচ নেতা। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে দেখা গিয়েছিল বালোচিস্তানের সাধারণ মানুষের হাতে ভারত ও বালোচিস্তানের বন্ধুত্বের বার্তার পোস্টার। ওই পোস্টের সঙ্গে মীর ইয়ার বালোচ লিখেছিলেন, “গণতান্ত্রিক প্রজাতন্ত্র বেলুচিস্তানের জনগণ ভারতের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে। চিন পাকিস্তানকে সাহায্য করছে, কিন্তু বালোচিস্তান এবং এর জনগণ ভারতের সরকারের পাশে।” সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকেও বার্তা দেন বালোচ নেতা। তিনি লেখেন, “প্রিয় নরেন্দ্র মোদিজি, আপনি একা নন, আপনার প্রতি ৬ কোটি বালোচ দেশপ্রেমিকের সমর্থন রয়েছে।”

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img