Newsbazar24 :
পাকিস্তানের অনুরোধে ও ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার বিকেল থেকে সংঘর্ষবিরতি শুরু হয় – এই তথ্য সারা বিশ্ব জানে। কিন্তু এই মুহূর্তে তা অস্বীকার করছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরী দাবি করেছেন, পাকিস্তান কখনওই সংঘর্ষবিরতির জন্য অনুরোধ করেনি। ঠিক কী বলেছেন পাক সেনাকর্তা? গতকাল সাংবাদিক বৈঠকে ছবি ও ভিডিওর প্রেজেন্টেশনে শত্রু দমনে কীভাবে সাফল্য এসেছে তা ব্যাখ্যা করে ভারতীয় সেনা। সেই সময় ভারতের ডিজিএমও নিশ্চিত করেন—শনিবার দুপুর ৩ট বেজে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের ডিজিএমও তাঁকে হটলাইনে সংর্ঘষবিরতির জন্য অনুরোধ করেন। কিন্তু এখন তিনি তা অস্বীকার করেন।
যদিও ভারতের সেনকর্তার বক্তব্য অস্বীকার করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল চৌধরী। তিনি বলেন, “লিখে রাখুন যে, পাকিস্তান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি।” তবে পরমাণু শক্তিধর দুটি দেশের মধ্যে যে যুদ্ধের আবহ থাকা উচিত নয়, সেকথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এইসঙ্গে ভারতের দাবি উলটো পাক সেনার জয়গান করেন সেনাকর্তা। তিনি জানান, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে দায়িত্বের সঙ্গে সামলেছে পাকিস্তান। রক্ষণ সামলে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। মঙ্গলবার রাত একটা পাঁচ থেকে দেড়টার মধ্যে পঁচিশ মিনিটের অপরেশন চালিয়ে বদলা নিয়েছে ভারত।





