ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে ইউনুস 

Newsbazar24 :

 

শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি। যদিও সেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফের রাতে ড্রোন আক্রমন করেছিল পাকিস্তান। শনিবার বিকেলে ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ সচিবও তাঁদের তরফে জানিয়ে দেন সংঘর্ষবিরতির কথা। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা যায়,”মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিদেশসচিব রুবিওকে মধ্যস্থতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ তার দুই প্রতিবেশী দেশের পাশে রয়েছে।”

 

বাংলাদেশ ভারতের পাশে আছে, টা শুনলে কিছুটা হাসি পায়। তবে মুখে তারা তাই বলছে। প্রসঙ্গত, শনিবার দুপুরে পাকিস্তানের তরফে আর্জি জানানো হয় যুদ্ধবিরতির জন্য। সেই আবেদনে রাজি হয় ভারত। শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তবে সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উধমপুরে পাক ড্রোন হামলা আটকছে ভারত। এছাড়াও শ্রীনগর, জম্মুর একাধিক জায়গায় গুলি এবং বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। রাজস্থানের বারমের, জয়সলমের এবং পাঞ্জাবের ফিরোজপুরে ব্ল্যাক আউট করা হয়। অন্ধকার করে দেওয়া হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। তবে শেষপর্যন্ত শনিবার রাতে গত কয়েকদিনের মতো বিভীষিকার মধ্যে পড়তে হয়নি কাশ্মীরবাসীকে।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img