ভারত-পাক উত্তেজনা নিয়ে একটু বেশি নাক গলাচ্ছে চিন 

Newsbazar24 :

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পাকিস্তান বার বার নিয়ন্ত্রণরেখা ও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ভারত তার উত্তর দিয়েছে। এরমধ্যে হঠাৎ চিনের মাথা গলানো উচিত নয় বলেই সকলে মনে করছে। সেনা সূত্র অনুযায়ী, নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন। এই পরিস্থিতিতে আজ শুক্রবার ফের বার্তা দিয়েছে চিন। সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র লি জিয়ান বলেন, “ভারত-পাক উত্তেজনায় উদ্বিগ্ন বেজিং। ভারত ও পাকিস্তান দুই দেশই চিনেরও প্রতিবেশী। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা। কিন্তু আমরা চাই দু’দেশের মধ্যে শান্তি ফিরুক। আমরা স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানাচ্ছি। দুই দেশেরই উচিত আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদ মেনে চলা। ” পাকিস্তানের সঙ্গে চিনের দহরম মহরম বহুদিনের। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ‘ফাঁদে’ ফেলে ইসলামাবাদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বেজিং।

এদিকে এই যুদ্ধে চিনের মিসাইল কোনো কাজ করে নি পাকিস্তানের। সেই কারণে চিন অনেকটাই চিন্তিত। পহেলগাঁও হামলার বদলা নিতে গত ৬ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলোতে আঘাত হানে ভারতের অপারেশন সিঁদুর। সেই সময় দুঃখ প্রকাশ করে বেজিংকে বলতে শোনা যায়, ‘ভারতের এই সামরিক অভিযানে আমরা দুঃখিত। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। চিনের অবস্থান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা ভারত-পাকিস্তান দু’পক্ষকেই অনুরোধ করব শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য। এমন কোনও পদক্ষেপ করবেন না যাতে পরিস্থিতি আরও খারাপ হয়।’ স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে কেন চিন অকারণে এর মধ্যে নাক গলাচ্ছে!

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img