আদানির চাপে মাথা নোয়ালো বাংলাদেশ 

Newsbazar24 :

 

ভারতের সঙ্গে নাকি যুদ্ধ করবে বাংলাদেশ – এমন খবর ছড়িয়েছিল বাংলাদেশের কিছু মোড়ল। এখন দেখা গেলো ভারত তো দূরের কথা আদানির কাছেই ক্রমাগত হাত পেতে চলেছে বাংলাদেশ। বিদ্যুতের জন্য আদানি গোষ্ঠীর কাছে যতটা ধার ছিল, তা বাংলাদেশ কিছুটা কমিয়ে আনতে পেরেছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হল। ওই প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে বাংলাদেশকে এখনও ৯০০ মিলিয়ন ডলারের মতো ধার শোধ করতে হবে। আর সেই বকেয়া অর্থ তাঁরা আদায় করতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন আদানির আধিকারিক। আদানি পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ ঝা বলেছেন যে ‘আমরা এখন বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করছি। প্রতি মাসে যে বিল হচ্ছে, তার থেকে বেশি পরিমাণে টাকা পাচ্ছি।’

 

আদানি পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার আশাপ্রকাশ করেছেন, যে বকেয়া আছে, তা ধীরে-ধীরে কমিয়ে ফেলা হবে। ওই প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের অন্যতম শীর্ষকর্তা বলেছেন, ‘আমরা আশাবাদী যে শুধু সংশ্লিষ্ট মাসের বিলের সমান টাকা দেওয়া হবে না। বরং পুরনো যে বকেয়া আছে, সেটাও পরিশোধ করে দেওয়া হবে।’ রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের তরফে জানানো হয়েছে যে বাংলাদেশকে যে দু’বিলিয়ন ডলারের মতো বিল মেটাতে হত, তার প্রায় ১.২ বিলিয়ন ডলার মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্কটা নেহাত কম না হলেও আদানি পাওয়ার আশা করছে যে বাংলাদেশ ধার শোধ করে দিতে পারবে। এমনিতে একটা সময় বিদ্যুৎ বাবদ বাংলাদেশের থেকে এত টাকা বকেয়া ছিল আদানি গোষ্ঠীর যে জোগান কমিয়ে দিয়েছিল ভারতীয় সংস্থা। তার জেরে বাংলাদেশে প্রবল আতঙ্ক তৈরি হয়েছিল যে গ্রীষ্মকালেও বিদ্যুৎ ছাড়া না কাটাতে হয়। পরে অবশ্য জট কিছুটা কেটেছে। আদানি পাওয়ারও ঝাড়খণ্ডের গন্ডা কেন্দ্র থেকে পুরো মাত্রায় বিদ্যুৎ পাঠাচ্ছে বাংলাদেশে।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img