চিন কি এবার মাথা নোয়াতে চলেছে ট্রাম্পের কাছে?

Newsbazar24 :

ট্রাম্পের নতুন শুল্ক নীতির মুখোমুখি দাঁড়িয়ে চিনও সমানে লড়াইয়ের বার্তা দিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত কি চিন সরে আসছে সেই চ্যালেঞ্জ থেকে? এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ওই চিনা মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা আমেরিকার আর্জি রাখছি, তারা যেন রেসিপ্রোক্যাল ট্য়ারিফ বা পারস্পরিক শুল্ক বন্ধ করে এবং একটা পারস্পরিক সম্মান প্রদানের পথে আসে।’ তাঁর আরও সংযোজন, ‘বিড়ালের গলায় ঘণ্টিটা তিনিই খুলতে পারবেন, যিনি বেঁধেছেন।’একদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখে শোনা যাচ্ছে ‘টিট ফর ট্যাট’ নীতির কথা। সেই আবহে তাঁর বাণিজ্য মন্ত্রকে যেন ‘হাওয়া বদল’ হচ্ছে।

ট্রাম্পের লাগাতর শুল্কাঘাতের পর এবার ‘জেদ’ ভাঙল তাদের? অবশেষে নোয়ালো মাথা? রবিবার চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্রের করা মন্তব্যের পর এমনই প্রশ্ন উড়ে বেড়াচ্ছে বিশ্ব রাজনীতির আকাশে-বাতাসে। ওয়াকিবহাল মহলের অনুমান, আসলে এই শুল্কযুদ্ধ যে দুই দেশের পক্ষেই ক্ষতিকর তা টের পাচ্ছে আমেরিকা-চিন। কিন্তু বিড়ালে ঘণ্টি বেঁধে ‘জেদের লড়াই’ থেকে সরবে আগে কে? সেই নিয়েই এখন ধন্দ।উল্লেখ্য, শুক্রবার আমেরিকার উপর আরও ৪১ শতাংশ শুল্ক চাপিয়েছে চিন। যার জেরে যুক্তরাষ্ট্রের উপর চাপানো মোট শুল্কের পরিমাণ ৮৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২৫ শতাংশে। বুধবার ডোনাল্ড ট্রাম্প চিনের উপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ। সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটার আগেই আবার শুল্ক পরিমাণ বাড়িয়ে ১৪৫ শতাংশ করে তারা। সেই আঘাতের পাল্টা চিন ‘টিট ফর ট্যাট’ নীতি মেনে চাপিয়ে দেয় বাড়তি ৪১ শতাংশের বোঝা। কিন্তু শেষ পর্যন্ত চিন বুঝতে পারে এই প্রতিযোগিতা চললে আখেরে ক্ষতি তাদেরই। তাই তারা এবার পিছিয়ে আসতে চাইছে।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img