Newsbazar24:
বাঙলি হিসাবে এই অপমান সহ্য করা মুশকিল। বাংলাদেশের মৌলবাদীরা ছাড়লো না রবি ঠাকুরকেও। কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবির ছবিতে কালো রঙের কালি লাগিয়ে তা ঢেকে দেওয়া হল। এমনকী নামও বিকৃত করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। কে বা কারা এই কাজ করল তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই রবি ঠাকুরের মূর্তি ঢেকে দেওয়া হয়েছে। তবে মুজিবের দেশে এই ঘটনা বাঙালির লজ্জা বলছেন সে দেশের (Bangladesh) নাগরিক সমাজ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, ইদের ছুটির ভেতর দুই দিন আগে হয়তো এই ঘটনা ঘটেছে। সেই কালি রিমুভ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রকে তুলে ধরে ‘বাংলা ট্রিবিউন’কে জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী উপজেলা সীমানা শুরুর স্থান সদকী ইউনিয়নের হিজলাকর এলাকায় ২০১৫ সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ম্যুরাল স্থাপন করে উপজেলা পরিষদ। গত দুই দিন আগে ম্যুরালে থাকা কবির ছবির মুখ কালো রঙ দেওয়া হয়েছে বলে দেখা যায়। এমনকী রবীন্দ্রনাথ ঠাকুর নামের বানান দুটিও বিকৃতি করা হয়। লিখে দেওয়া হয় বিভিন্ন ধরনের কটুক্তি। আধিকারিকরা বলছেন, সিসিটিভি ক্যামেরা ওই এলাকায় লাগানো থাকলেও তা কাজ করে না। দীর্ঘ দিন ধরে ওকেজোপ অবস্থায় পড়ে আছে। ফলে কে বা কারা এই ঘটনা ঘটল তা ইউনূসের পুলিশের পক্ষে ধরা খুবই চ্যালেঞ্জের বলছেন সে দেশের একাংশ।



