ইউক্রেনে নিহত শিশুসহ ১৪ জন

Newsbazar24:

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। চলতি বছরের এখনো পর্যন্ত রাশিয়ার এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

গতকাল অর্থাৎ শুক্রবার এই হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ভিডিওতে দেখা গেছে ফুটপাত জুড়ে মৃতদেহ ও আহতদের দেহ বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

সপ্তাহের সেরা

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাটে অভিষেক, মায়ের আরতি করে চাইলেন বড় আশীর্বাদ

পয়লা বৈশাখের সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রদীপ...

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিউটিতে থাকা জওয়ানের মর্মান্তিক মৃত্যু

রাতে ব্যারাকে আগুন, শর্ট সার্কিটের ইঙ্গিত—তদন্তে বিএসএফ হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img