মায়ানমারের জন্য ভারত সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে 

Newsbazar24:

শুক্রবারের ভয়ঙ্কর ভূমিকম্পে মায়ানমার যেন ধ্বংসস্তুপ। মায়ানমার সরকার বিশ্বের কাছে সাহায্যের আবেদন করেছে। ভারত দেরি না করে ঝাঁপিয়ে পড়েছে প্রতিবেশী মায়ানমারকে সাহায্য করার জন্য। মায়ানমারে ত্রাণ, উদ্ধারকাজ ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য পৌঁছে দিতে শুরু হল ‘অপারেশন ব্রহ্ম’। প্রতিবেশীর পাশে থাকার বার্তা দিয়ে ইতিমধ্যেই মায়ানমারের সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বিমানে করে ইয়াঙ্গুনে পাঠানো হল ১৫ টন ত্রাণ সামগ্রী। যার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, হেলথ কিট, জেনারেটর ও প্রয়োজনীয় ওষুধ। শুক্রবার ভারতীয় সময় ১১টা ৫০ মিনিটে ভূমিকম্পে কেঁপে মায়ানমার। যার উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। ভেঙে পড়ে একের পর এক বহুতল, ব্রিজ। যত সময় যায় শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ভূমিকম্পের একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে সোশাল মিডিয়ায়। এই ভূমিকম্পের জেরে শুধুমাত্র মায়ানমারে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। আহত হয়েছেন ১৫০০ জনের বেশি মানুষ। ভয়ংকর এই প্রাকৃতিক বিপর্যয়ের পরই সাহায্যের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শনিবার দুপুরে সেখানকার সেনাপ্রধান অং হ্লাইং-এর সঙ্গে

কথা বলেন মোদি। এক্স হ্যান্ডেলে সেই তথ্য প্রকাশ করে জানানো হয়, মায়ানমারকে সাহায্য করতে শুরু করা হচ্ছে ‘অপারেশন ব্রহ্ম’।

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img