Saturday, February 14, 2026
27 C
Kolkata

সুনিতারা পৃথিবীতে ফিরলেন – ক্রেডিট দিয়ে ট্রাম্পের খোঁচা বাইডেনকে

Newsbazar24:

বুধবার ট্রাম্প স্পষ্ট বলেন,’কথা দিয়েছিলেম, কথা রাখলাম।’ নানা সমস্যার জেরে ৮ দিনের সফর গড়িয়েছে ২৮৬ দিনে। অবশেষে বুধবার সুনীতাদের নির্বিঘ্নে ঘরে ফেরার পর উচ্ছ্বাসে মাতলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হোয়াইট হাউসের তরফে বার্তা দেওয়া হল, ‘কথা দিয়েছিলাম, কথা রাখলাম’। প্রেসিডেন্টের বাসভবনের এই বার্তায়, কর্তব্য পালনের আত্মবিশ্বাসের পাশাপাশি বাইডেন প্রশাসনের ব্যর্থতাকে স্মরণ করিয়ে মৃদু খোঁচা দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ৯
মাসের ব্যোমযাত্রা শেষে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডায় সমুদ্রে অবতরণ করে সুনীতাদের মহাকাশ যান। সুনীতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ, নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। তবে এই প্রত্যাবর্তনে রাজনীতির খেলাও কিছু কম হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেরও অংশ হয়ে উঠেছিলেন সুনীতারা। নির্বাচনী প্রচারে বাইডেন প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানিয়েছিলেন, জো বাইডেনের প্রশাসন সুনীতাদের ফেরাতে অক্ষম। রাজনৈতিক কারণে তাঁদের মহাকাশে আটকে রাখার অভিযোগও করা হয়। ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় এলে মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন নভোচরদের। নির্বাচনে বিরাট সাফল্যের পর কথা রাখতে কোমর বেঁধে নেমে পড়েন ট্রাম্প। সুনীতাদের পৃথিবীতে ফেরাতে গত জানুয়ারি মাসে এলন মাস্ককে দায়িত্ব দেন ট্রাম্প। কোমর বেঁধে নেমে পরে মাস্কের সংস্থা স্পেস এক্স। অবশেষে শনিবার ভোরে মহাকাশের উদ্দেশে রওনা দেয় স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল ক্রু নাইন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার ভোরে পৃথিবীতে ফেরলেন সুনীতারা। এই সাফল্যের পরই, হোয়াইট হাউসের তরফে বার্তা দেওয়া হয়, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতি পালন করলাম।’

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনীতিতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img