Saturday, February 14, 2026
27 C
Kolkata

মাসুদ আজহার পাকিস্তানে নয়, আছে আফগানিস্তানে – দাবি বিলাওয়াল ভুট্টো জারদারির

Newsbazar24:

যখন সারা বিশ্ব জানে যে চরম সন্ত্রাসবাদী মাসুদ আজহার বেশ নিশ্চিন্তে পাকিস্তানে আছে তখন হঠাৎ উল্টো সুর গাইতে শুরু করেছে পাকিস্তান। সংসদ হামলার মূলচক্রী মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে। সে যে পাকিস্তানে বহাল তবিয়তেই রয়েছে এমন প্রমাণ বারবার মিলেছে। কিন্তু এবার আজব কথা শোনা গেল পাক রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারির মুখে। তাঁর দাবি, আজহার মোটেই পাকিস্তানে নেই। সে রয়েছে আফগানিস্তানে। সেই সঙ্গেই তাঁর আরও দাবি, জইশ প্রধানের পাকিস্তানে থাকার প্রমাণ যদি দিতে পারে নয়াদিল্লি, সেক্ষেত্রে ইসলামাবাদই তাকে গ্রেপ্তার করবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিপিপি প্রধান বলেন, ”হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে একথাটা ঠিক নয়। আর মাসুদ আজহারের কথা যদি বলেন আমরা ওকে গ্রেপ্তার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলতে পারি, আমাদের বিশ্বাস ও আফগানিস্তানেই রয়েছে। ”

উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রীও মাসুদ আজহার। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ৬ মে (মঙ্গলবার) গভীর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছিল বহু জেহাদি। সেই সময়ই ভাওয়ালপুরে জইশের সদর দপ্তর জামিয়া মসজিদ সুভান আল্লায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তাতে মৃত্যু হয় মাসুদের বড় বোন, তার স্বামী, এক ভাগ্নে, তার স্ত্রী, এক ভাইপো এবং জ্ঞাতি সম্পর্কের পাঁচ শিশুরও। কিন্তু মাসুদ বহাল তবিয়তেই রয়েছে বলে জানা গিয়েছে।

১৪ ফেব্রুয়ারির প্রেমের দিনে লুকিয়ে রক্তাক্ত ইতিহাস! কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন?

ভ্যালেন্টাইন্স ডে: প্রেমের দিনে লাল রঙের গল্প ও আত্মত্যাগের...

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

Topics

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img