প্রশিক্ষণ নিতে ভারতে আসছে বাংলাদেশের ৫০ বিচারক

Newsbazar24 :

সময়টা খুব গুরুত্বপূর্ণ। যেই সময় বাংলাদেশে বিএনপির বেশ কিছু পাকিস্তানপন্থী মৌলবাদী ক্রমাগত ভারত বিরোধী কথা বলে চলেছে, ঠিক সেই সময় মধ্য প্রদেশের একটা প্রশিক্ষণ শিবিরে আসছেন বাংলাদেশের ৫০ জন বিচারক। জানা গিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শে ভারতে বিশেষ প্রশিক্ষণ নিতে আসবেন ৫০ জন বিচারক। আগামী ১০ ফেব্রুয়ারি তাঁরা ভারতে পা রাখতে চলেছেন। বিষয়টা বেশ চমকের তাতে সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের আসল লক্ষ্য ভারতের বিচার ব্যবস্থাকে অনুসরণ করা। ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য ভোপালে পৌঁছচ্ছেন বাংলাদেশের বিচারকদের ওই টিম। মধ্যপ্রদেশে আগামী মাসে পৌঁছে যাচ্ছে এই বিচারকদের টিম। জানা গিয়েছে, এই বিশেষ প্রশিক্ষণের জন্য, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের ভোপালে পাঠাচ্ছে বাংলাদেশ। একটা বিষয় যথেষ্ট পরিষ্কার যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও সাবালক হয় নি।

সূত্রের খবর, আগামী মাসের ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেবেন বাংলাদেশের এই বিচারকরা। বাংলাদেশে মহম্মদ ইউনুসের সরকারের আইন মন্ত্রকের উপসচিব (প্রশিক্ষণ) আবুল হাসনতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রশিক্ষণের বিষয়টি জানানো হয়। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করছে ভারত সরকার। একথাও জানিয়েছে ঢাকা। ইউনুস সরকার জানিয়েছে, এই গোটা প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সরকারের কোনও আর্থিক ‘সংশ্লিষ্টতা’ নেই। ভারত চিরকাল বাংলাদেশের সঙ্গে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলেও গত কয়েক মাস ধরে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকে ভারত বিরোধিতা শুরু করেছে।

সপ্তাহের সেরা

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img