I-PAC নিয়ে হঠাৎ মমতার তীব্র আপত্তি

Newsbazar24 :

বাংলার রাজনৈতিক মহল মনে করেন ২০২১ সালে তৃণমূলের ব্যাপক সাফল্যর পিছনে I-PAC এর ভোট কুশলি প্রশান্ত কিশোরের বিশেষ ভূমিকা ছিল। বাংলায় এই সংস্থাকে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী বলেন তিনি কোনো প্যাক-ফ্যাকে বিশ্বাস করেন না। কিন্তু হঠাৎ মমতার এই বার্তায় চমকে উঠেছে অনেকেই। বিধানসভায় বিধায়কদের নিয়ে সোমবার একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সরাসরি ‘আই প্যাক’ নিয়ে আপত্তি জানান তিনি। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন, ওসব প্যাক ফ্যাক জানি না। এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে। আমি যে তথ্য পাব, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। কূটনৈতিক মহলের প্রশ্ন , তাহলে কি অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ছে মমতার?

সেই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। কিন্তু এবার মমতার মুখে সেই আই প্যাক নিয়ে আপত্তি শুনে, অনেকেই প্রশ্ন তুলছেন, অভিষেকের গুরুত্বই কি খর্ব হচ্ছে পরোক্ষে? এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এটা একদিন হতই। মুলায়ম সিং-এর পার্টি ভাগ হল। এটাই ভবিতব্য। পুরনেরা এখানে অস্তিত্বরক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। বিধায়করা দু’ভাগ হয়ে গিয়েছে। তার মানে কিছু গণ্ডগোল আছে।” সে তো গেলো রাজনৈতিক কথা। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের জোরে ভোটবাক্সে বাজিমাত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ধীরে ধীরে অভিষেকের নেতৃত্বের ওপরেও দলের একাংশের আস্থা জন্মাতে শুরু করে। এরপর গত কয়েক বছরে তৃণমূলের অন্দরে ‘সমীকরণ’ পাল্টেছে। তাৎপর্যপূর্ণভাবে অভিষেক অনুগামীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই বহুবার শিরোনামে উঠে এসেছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। এর ফলে দলের সংগঠন দ্বিধাবিভক্ত হয়ে পড়ছিল বলে মত জোড়াফুল শিবিরের একাংশের। এই পরিস্থিতিতে মমতার এই কথা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img