উৎসবের আলোয় প্রবীনদের সম্মাননা, সামাজিক বার্তায় নজীর মুর্শিদাবাদের বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গাপুজোর

আলোকসজ্জার আড়ালে নয় মানবিকতার আলোয় উজ্জ্বল বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গোৎসব:

Newsbazar24 Desk:দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর সম্প্রীতির মেলবন্ধন। সেই উৎসবের আবহেই সামাজিক সচেতনতার এক অনন্য বার্তা তুলে ধরল বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গাপুজো কমিটি। প্রবীণদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর বার্তাকে সামনে রেখে তাদের এই উদ্যোগ নজর কেড়েছে সাধারণ মানুষের।

ফারাক্কার বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গ পুজো কমিটির এবারের উদ্যোগ ছিল কোন টিম নয় কোন প্যান্ডেলের চাকচিক্য নয় সমাজের প্রবল প্রবীণ মানুষদের সম্মান জানানো।

এবারে তাদের পুজো ২০ তম বর্ষে পদার্পণ করলো পূজোর উদ্বোধন হয় প্রবীনদের দিয়েই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ৮০ বছরের ঊর্ধ্বে ২০  জন প্রবীণ মহিলা ও পুরুষের হাতে তুলে দেওয়া হয় শারদ সম্মাননা সম্মান হাতে পেয়ে বয়সের ভারে ন্যুব্জ প্রবীণদের মুখে হাসি ফুটে ওঠে। এছাড়াও এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এবং প্রতিরক্ষা বাহিনীতে চাকরি পাওয়া যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

আরো আকর্ষণীয় বিষয় ছিল পুজো মণ্ডপে সচেতনতামূলক বিভিন্ন প্রচার অভিযান এর মধ্যে ছিল স্বচ্ছ ভারত অভিযান বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি।

বর্তমান সমাজে প্রবীণদের প্রতি সম্মান, যত্ন ও দায়িত্ববোধের গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই বিষয়টিকেই পুজো মণ্ডপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজো উদ্যোক্তারা। শুধু প্রতিমা দর্শন কিংবা আলোকসজ্জায় সীমাবদ্ধ না থেকে, উৎসবকে সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যম হিসেবে ব্যবহার করার এই প্রয়াস বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রবীণরা পরিবার ও সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের সম্মান জানানো এবং পাশে দাঁড়ানো যে প্রত্যেকের নৈতিক দায়িত্ব, সেই বার্তাই তুলে ধরেছে বিন্দুগ্রাম সার্বজনীন দুর্গাপুজো। পুজোর আনন্দের পাশাপাশি এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন অনেকে। উৎসবের মঞ্চকে কাজে লাগিয়ে সামাজিক দায়বদ্ধতার এই বার্তা নিঃসন্দেহে এক প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img