Wednesday, December 17, 2025
17 C
Kolkata

ইতিহাস ছুঁয়ে যাওয়া মীরজাফরের ‘নিমক হারাম দেউড়ি’ 

Newsbazar24:

বাংলার পরাধীনতার ইতিহাস যেমন লেখা হয়ে গিয়েছে, তেমনই লেখা হয়ে গিয়েছে মীর জাফরের ইতিহাস। মুর্শিদাবাদের পদে-পদে, পথে-পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মীর জাফর এক বিশ্বাসঘাতকের নাম। মীর জাফরের পুরনো সেই প্রাসাদ বাড়িটি এখন আর নেই। সেখানে রয়েছে ছোট দু’টি ভবন। ওই ভবন দু’টি আসলে বর্তমানে ইমামবড়া, যা প্রায় সবসময়ই বন্ধ থাকে। মীর জাফরের বাড়ির প্রধান ফটক বা ‘নিমক হারাম দেউড়ি’র বর্তমান অবস্থা ভগ্নপ্রায়। এর ভেতর দিয়ে ঢুকলে আরেকটি গেট আছে। এই দ্বিতীয় গেটটির ভেতরেই বর্তমান বাড়িটি রয়েছে। মীর জাফর সপরিবারে এখানেই বসবাস করতেন।

তাঁর প্রাসাদের প্রধান ফটকই পরে স্বাধীনতচেতাদের কাছে ‘নিমক হারাম দেউড়ি’ নামে বেশি পরিচিতি লাভ করে। মীর জাফর বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবন যাপন করতেন। তার প্রাসাদেও ছিল সেই জৌলুস ও বিলাসিতা। কথিত, পলাশির যুদ্ধের আগের দিন মীর জাফরের এই বাড়িতে ষড়যন্ত্রকারীরা বৈঠক করেছিল। ইংরেজদের কাশিমবাজার কুঠি ও ঘসেটি বেগমের মতিঝিলে ইতিপূর্বে ষড়যন্ত্রকারীদের মধ্যে যে বোঝাপড়া হয়েছিল, তারই চূড়ান্তরূপ দিতে ষড়যন্ত্রকারীরা সেদিন এখানে এক হয়েছিল। বাংলা ও সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের চূড়ান্ত বাস্তবায়ন করতেই মীর জাফরের প্রাসাদে বৈঠক হয়েছিল। তবে বর্তমানে এই দেউড়ি আজ ধ্বংসের মুখে। কিছু ইটের নিদর্শন আছে। পর্যটকরা দেখে ঘুরে যান। বাড়ির ভিতরে প্রবেশ নিষিদ্ধ।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img