কড়া নিরাপত্তায় শুরু উচ্চ মাধ্যমিক, নতুন সেমিস্টার পদ্ধতিতে প্রথম ভাষার পরীক্ষা

Newsbazar24 Desk:বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। ফলে একাধিক নির্দিষ্ট গাইডলাইন মেনে কড়া নজরদারির মধ্যেই শুরু হয়েছে প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদা জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নজরকাড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়ে তবেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর-সহ যে কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি পরীক্ষাও বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

এবার পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক পেজ বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। নির্ধারিত কাগজের মধ্যেই উত্তর লিখতে হবে। একইসঙ্গে প্রশ্নপত্রে বিকল্পের সুযোগও বাড়ানো হয়েছে। চারটি প্রশ্নের মধ্যে দু’টি বেছে নেওয়ার সুযোগ থাকছে পরীক্ষার্থীদের।

প্রশ্নপত্র রাখা হয়েছে কনফিডেনশিয়াল রুমে এবং গোটা প্রক্রিয়া চলছে সিসিটিভি নজরদারিতে। সংসদ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। চতুর্থ সেমেস্টারের এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি এবং ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।

তিন ধরনের সিলেবাস এবং অপশনাল বিষয়ের পরীক্ষা একই দিনে হওয়ায় প্রায় ৪০ হাজার শিক্ষকের প্রয়োজন হচ্ছে বলে জানা গেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, মালদা জেলার বিভিন্ন ব্লকে পরীক্ষার্থীদের উৎসাহ জোগাতে এগিয়ে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে গোলাপফুল, জলের বোতল ও কলম তুলে দেওয়া হয়। বামনগোলা ব্লকে হেল্প ডেস্ক খোলা হয়েছে, যেখানে জরুরি হেল্পলাইন নম্বর এবং প্রয়োজনে গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। পুরাতন মালদহের বিভিন্ন কেন্দ্রেও শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি দেখা গিয়েছে।

সব মিলিয়ে কড়া নিরাপত্তা, নতুন নিয়ম ও প্রশাসনিক নজরদারির মধ্য দিয়ে শুরু হল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img