থানকুনি পাতা – বহু রোগের মহৌষধ

Newsbazar24 :

বাংলার গ্রাম গঞ্জে, নদী নালার পাশে গজিয়ে ওঠা থানকুনি পাতার প্রকৃত মর্ম আমরা এখনো বুঝে উঠতে পারিনি। এটি যথার্থ অর্থেই মহৌষধ। বাঙালির অতি পরিচিত শাকসবজির মধ্যে থানকুনি পাতার কথা কেনা শুনেছে। ঠাকুমাদের আমলে প্রায়ই এই পাতার পদ থাকত পাতে। এমনকী এখনও অনেকে এই পাতার নানা পদ খেতে ভালবাসেন। সাধারণত পুকুর পাড় বা জলাশয়ে এ পাতা দেখা যায়। বেশিরভাগ মানুষই এখন পেটের সমস্যা হলে ওষুধ খেয়ে তা সারিয়ে ফেলেন। বেশ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। তবে ওষুধের পাশাপাশি কিছু ভেষজ উপাদানও পেটের সমস্যা দূর করে। এর মধ্যে অন্যতম হল থানকুনি পাতা। এটি যথার্থ অর্থে মহৌষধ এর কাজ করে।

আমরা সবাই হয়তো জানিনা, শুধু পেটের সমস্যা বললে কম বলা হয়, টাইফয়েড, ডায়ারিয়া, কলেরার মতো একাধিক রোগ সারাতে পারে এই থানকুনি পাতা। নিয়মিত এই পাতার রস খেলে আরও বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে‌। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি আরও ভাল হয়। এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেয়। পাশাপাশি পেন্টাসাইক্লিক ট্রিটারপেন্স নামের একটি উপাদানের ঘাটতি কমায়। এতেই মস্তিষ্কের কোষগুলি আরও ভালভাবে কাজ করে। উন্নত হয় স্মৃতিশক্তি। বয়স্ক মানুষদের জন্য এটি সমানভাবে কার্যকরী। যদি নিয়মিত থানকুনি পাতার রস খেলে বেশি বয়সে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগের আশঙ্কা কমানো যায়। তাই আয়ুর্বেদ শাস্ত্রে নিয়মিত থানকুনি পাতা খাবার পরামর্শ দেয়। এ ছাড়াও রোজকার কাজের চাপ ও ব্যক্তিগত জীবনের জটিলতা থেকে অনেক সময় মানসিক চাপ তৈরি হয়। এই ধরনের চাপ একটা সময় কাজেও প্রভাব ফেলতে শুরু করে। থানকুনি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অতিরিক্ত স্ট্রেস কমিয়ে এটি মানসিক অবসাদ থেকে রেহাই পেতে সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত ২/৩ দিন থানকুনি পাতা খান।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img