খাদ্যতালিকায় ‘বিট’ রাখুন – কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে

Newsbazar24 :

সাধারণত বিট আমরা খুব বেশি খাদ্যতালিকায় রাখি না। বিট কিছুটা ব্রাত্যই বটে। বিটরুট শুধু তরকারি কিংবা স্ন্যাকস হিসেবেই কাজে লাগে না। বিটরুটের স্মুদি, জ্যুস, বিটের স্যালাদ এমনকী বিটের তৈরি পরোটাও খাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, যদি খাবারে পাতে রোজ বিট রাখা যায়,তাহলে অনেক রোগ দূরে চলে যাবে।

* রক্তচাপ নিয়ন্ত্রণ – বিটের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা শরীর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে। এই যৌগটি রক্তনালীগুলিকে প্রসারিত করে, যা রক্ত ​​​​প্রবাহকে উন্নত করে এবং রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখে। এই কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের বিট খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

* বাতের ব্যথা কমায় – শীতের দিনে জয়েন্টে ব্যথা, গাঁট ফুলে যায়। এমন অবস্থায় বিট স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে টালাইন নামক একটি প্রদাহবিরোধী যৌগ রয়েছে, যা যে কোনও ধরনের প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে।

* রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে – বিটের মধ্যে আলফা-লাইপোইক অ্যাসিড নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপযোগী। নিয়মিত বিটের জ্যুস পান করলে এটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

* কোষ্ঠিকাঠিন্য দূর করা –

বিটরুট ফাইবার সমৃদ্ধ এবং এটি আপনার অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। পরিপাকতন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকলে, সেগুলো রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি, ফাইবার হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে প্রতিরোধ করে।

* এছাড়াও নানাবিধ উপকার – বিটের মধ্যে জিঙ্ক, কপার, আয়রনের মতো মিনারেল রয়েছে। রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিটরুট। যে কারণে মহিলাদের ডায়েটে অবশ্যই বিটরুট রাখা দরকার। তাছাড়া এই সবজির মধ্যে ভিটামিন এ এবং সি রয়েছে। এই পুষ্টিগুলো চোখ, ত্বক, চুলের খেয়াল রাখে।

তাই খাদ্য তালিকায় বিট রাখার চেষ্টা করুন।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img