Saturday, February 14, 2026
27 C
Kolkata

গরমে গ্যাস-অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে কিছু খাবার এখন বর্জন করুন

Newsbazar24 :

কিছু ব্যক্তির কাছে গ্যাস, অ্যাসিডিটি হল রোজকার অশান্তি। প্রতিদিনই তাঁরা এই সমস্যায় জর্জরিত হন। এই কারণে বাড়িতে মজুত করে রাখেন অ্যান্টাসিড। তবে নিয়মিত অ্যান্টাসিড খাওয়া কিন্তু কোনও কাজের কথা নয়। এতে দেহের নানাবিধ ক্ষতি হতে পারে। এমনকী পাকস্থলী, লিভারে চাপ পড়ে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাওয়া উচিত নয়। যদিও বিশেষজ্ঞদের মতানুযায়ী, নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি হলে খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। এক্ষেত্রে খাদ্যতালিকা থেকে এমন কিছু খাবার বাদ দিতে হবে যা সমস্যার কারণ। তাহলেই গ্যাস, অম্বলের প্রকোপ অনেকটাই কমানো যায়। বিশেষজ্ঞরা বলেন,৫ ধরনের খাদ্য এই গরমে এড়িয়ে যেতে হবে –

১) কপি – ফুলকপি, বাঁধাকপি খেতে কি খুবই পছন্দ করেন? রোজই এই ধরনের সবজির পদ খেতে অভ্যস্ত? উত্তর হ্যাঁ হলে, সমস্যার বীজ কিন্তু লুকিয়ে রয়েছে সেখানেই। এই ধরনের খাবারে আছে অনেকটা পরিমাণে ব়্যাফাইনোজ এবং ফাইবার। এই দুই উপাদান কিন্তু গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কয়েকগুণ বৃদ্ধি করতে পারে। তাই নিয়মিত ফুলকপি, বাঁধাকপি খাওয়া চলবে না।

২) আটা – বার্লি – গোটা দানাশস্য দেহের জন্য অত্যন্ত উপকারী। এই ধরনের শস্যতে কমপ্লেক্স কার্ব থাকে। ফলে দেহে তা সহজে গৃহীত হয় না।

গ্যাস, অ্যাসিডিটিতে ভুক্তভোগী ব্যক্তিদের গোটা দানা শস্যও মেপে খেতে হবে বলে জানাচ্ছে মেডিক্যাল নিউজ টুডে। বিশেষত, আটা, বার্লি, রাইয়ের মতো শস্য খাওয়া চলবে না।

৩) পেঁয়াজ – বাঙালির তো পেঁয়াজ না খেলে দিন কাটে না। আমিষ রান্নাতে এর বহুল ব্যবহার। এমনিতে পেঁয়াজ ভীষণই উপকারী এক ভেষজ। তবে গ্যাস, অ্যাসিডিটি আক্রান্তের পেঁয়াজ যতটা সম্ভব কম খাওয়াই মঙ্গল। এতে থাকা ফ্রুকটোজ অনেকসময় সঠিকভাবে হজম হয় না। এই কারণেই অত্যধিক গ্যাস তৈরি হয়।

৪) দুধ ও দুগ্ধজাত দ্রব্য – দুধে থাকে ল্যাকটোজ নামক একটি উপাদান। এই উপাদান কিন্তু সকলে সহ্য করতে পারেন না। ফলে তৈরি হয় গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা। গবেষণায় দেখা গিয়েছে, বেশিরভাগ গ্যাস, অ্যাসিডিটি আক্রান্তই কিন্তু দুধ বা দুগ্ধজাত খাবার সহ্য করতে পারেন না। তাই তাঁদের এই ধরনের খাবার এড়িয়ে যেতে বলা হয়।

৫) মদ্যপান – মদ্যপান শরীরের জন্য খুবই খারাপ। তাই মদ্যপান যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, নিয়মিত মদ্যপান করা ব্যক্তিদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হয়। এছাড়া প্রায়শই সোডা বা কোল্ড ড্রিংকস খেলেও এই ধরনের সমস্যার উৎপাত বাড়তে পারে। তাই এই ধরনের পানীয় থেকে দূরে থাকার চেষ্টা করুন।

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতি, নির্বাচিত শাসনের পথে দেশ—দায়িত্ব শেষে কে কোথায়?

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনীতিতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img