মানসিক শান্তির জন্য ধ্যানের বিকল্প কিছু নেই

Newsbazar24:

বর্তমান যুগ হলো ভোগবাদ ও প্রতিযোগিতার যুগ। এই যুগে প্রতি মুহূর্তে আমরা মানসিক চাপে থাকি। শরীর সুস্থ রাখার জন্য না হয় কিছু শারীরিক ব্যায়াম করলাম। কিন্তু ‘মন’কে শান্ত ও সুস্থ রাখবো কি করে? তার জন্য আছে ‘ধ্যান’। মন শান্ত রাখলেই মানসিক শান্তি মেলে। যে কোন কাজেই সফলতা আসে। শুধু তাই নয় অশান্ত মনে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। খুব খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে। সেই সঙ্গে মেজাজটাও খুব খিটখিটে হয়ে যায়। তবে মন কীভাবে শান্ত থাকবে, তা অনেকেই জানেন না। মানসিক শান্তি জীবনে প্রত্যেকটি মানুষেরই দরকার। তাই আমাদের দিনে কিছু সময়ের জন্য যেতে হবে ধ্যানের জগতে।

শরীরের সঙ্গে অবশ্য মন খুবই যুক্ত। তাই মনকে ভালো রাখার জন্য শারীরিক ভাবে সুস্থ থাকা খুব দরকার। পর্যাপ্ত পরিমাণে খাওয়া-দাওয়া দরকার। পুষ্টিকর খাবার খাওয়া দরকার, নিয়মিত সকালবেলা ব্যায়াম করা বা হাঁটতে গেলে মন কিন্তু খুব ভালো থাকে। এতে মানসিক চাপও অনেক কমে। শারীরিক ব্যায়ামের মতো আছে মানসিক ব্যায়াম। তাই হলো যোগ বা ধ্যান। মাথা ঠান্ডা রেখে মন শান্ত রেখে নিত্যদিন ধ্যান করুন। ধ্যান করলে মস্তিষ্ক শান্ত হয়। তারপর আপনি যে কোন কাজ করলে সে কাজে খুব সফলতা অর্জন করতে পারবেন।

ধ্যানের কাজ আসলে বিক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রণ করা। নিজের জীবনের ভালো স্মৃতি গুলোকে দশ মিনিট ভাবার চেষ্টা করুন। এতে আপনার মানসিকভাবে শান্তি পাবেন। খারাপ চিন্তা দূর হবে। মানসিক চাপ কমান ও মনকে শান্ত করবার জন্য শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিন। শ্বাস প্রশ্বাস ঠিক নেওয়ার জন্য ধ্যান করুন। এতে আপনার মস্তিষ্কের ভালো হরমোন ক্ষরণ হবে। যা মনকে নিয়ন্ত্রণে রাখবে আপনি সর্বদাই আনন্দে থাকবেন, শান্তি ও স্বস্তি খুঁজে পাবেন।

ভালো ভালো চিন্তা করুন , খারাপ চিন্তা মাথা থেকে দূর করুন। ভালো চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। আপনার জীবনে শুভ জিনিসগুলি বারবার ভাবুন। হাজার হাজার বছর আগে বৈদিক ঋষিরা শুধু ধ্যান করেই সৃষ্টি করেছেন বিশ্বের প্রাচীনতম ‘বৈদিক সাহিত্য’। তাই প্রতিদিন অন্তত ২০/২৫ মিনিট সমস্ত জগৎ ভুলে নিজের মনের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিন ধ্যানের মাধ্যমে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img