গরমে নারকেল তেলকে সঙ্গী করুন – ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন

Newsbazar24 :

মানুষের ত্বক মানুষের সৌন্দর্য প্রকাশের অন্যতম প্রকাশ। সেই ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার বহুকাল ধরে চলে আসছে। আধুনিক ত্বক বিশেষজ্ঞরা মনে করেন নারকেল তেল ত্বক চর্চায় অব্যর্থ। পেয়ে যাবেন হাজারো উপকারিতা।

এক সময় ভারতের প্রতিটা বাড়িতে দেখা পাওয়া যেত নারকেল তেলের। কোথাও ব্যবহার হত রান্নায়, আবার কোথাও রূপচর্চায়। হালফ্যাশনের যুগে রূপচর্চায় এখন নারকেল তেলের ব্যবহার কমেছে। কিন্তু এই সস্তার উপকরণ আজও আপনাকে নিখুঁত ত্বক ও চুল এনে দিতে পারে।

প্রতিদিন যদি চুলে নারকেল তেল মাখেন, তাহলে চুলের বেশিরভাগ সমস্যাই কমে যাবে। খুশকি, চুল পড়া, রুক্ষ চুলের সমস্যা নিমেষে কমে যাবে নারকেল তেলের ব্যবহার করে। প্রতিদিন রাতে নারকেল তেল মেখে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। যদি প্রতিদিন চুলে নারকেল তেল দেওয়ার সময় না থাকে, তাহলে উইকএন্ডকে বেছে নিন। যে কোনও হেয়ার মাস্কে নারকেল তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতেও আপনি নারকেলের উপকারিতা পাবেন।

নারকেল তেলের মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই শুধু চুলে মাখলে চলবে না, ত্বকেও নারকেল তেল মাখতে হবে। নিয়মিত ত্বকে নারকেল তেল মাখলে আর কোনও ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়বে না। এই তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দারুণ উপযোগী। ঠোঁটের যত্নে লিপ বাম ব্যবহার করেন? লিপ বামের খরচও বাঁচিয়ে দিতে পারে নারকেল তেল। ঠোঁটের উপর অল্প করে নারকেল তেল লাগিয়ে নিন। এতে শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যা নিমেষে দূর হবে। পাশাপাশি আপনি পাবেন গোলাপি আভা যুক্ত কোমল ঠোঁট।

স্নানের সময় হাতে-পায়ে নারকেল মালিশ করতে পারেন। এতে আর বডি লোশনের প্রয়োজন পড়বে না। এছাড়া বডি স্ক্রাবের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে মৃত কোষ দূর হয়ে যাবে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। ওয়াক্সিং বা শেভিং করার পর ত্বক খুব শুষ্ক মনে হয়? এই সময় নারকেল তেল আপনার কাজে আসতে পারে। রেজার দিয়ে শেভিং করলে তারপর অবশ্যই নারকেল তেল লাগিয়ে নিন। এতে ত্বক কোমল থাকবে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img