ক্যাপসিকমের ম্যাজিক – শরীর থাকবে তরতাজা

Newsbazar24 :

পুষ্টিতত্ত্ববিদেরা বলছেন,দ্রুত ক্যাপসিকমের ব্যবহার বাড়াতে হবে। কারণ এই সবজি বহু রোগ বিনাশক। এতে আছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই দেহের একাধিক অঙ্গের উন্নতিসাধনে বিশেষ ভূমিকা নেয় ক্যাপসিকাম। ক্যাপসিকাম –

১) মেদ ঝরায় – ঝট করে ওজন কমাতে আপনাকে সাহায্য করতে পারে ক্যাপসিকাম। এই সবজি শরীরে বিপাকের হার বাড়িয়ে দেয়। ফলে দ্রুত গতিতে কমতে থাকে ওজন। তাই ওজন কমাতে চাইলে অবশ্যই ক্যাপসিকাম খান। এতেই উপকার পাবেন।

২) অ্যানিমিয়া দূর করে​ –
একটি প্রতিবেদন জানাচ্ছে, এই সবজিতে উপস্থিত রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন অন্ত্রকে আয়রন শোষণে সাহায্য করে। আর দেহে আয়রনের ঘাটতি মিটলেই অ্যানিমিয়ার মতো সমস্যা দূর হয়ে যায়। তাই রক্তাল্পতায় আক্রান্তরা নিয়মিত ক্যাপসিকাম খান।

৩) দৃষ্টি শক্তি বাড়ায় – এখন বাচ্চাদের চোখেও মোটা কাচের চশমা ঝোলে। আর এর পিছনে কিছুটা হলেও দায়ী আধুনিক সভ্যতা। সবসময় মোবাইল, ল্যাপটপের স্ত্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে পাওয়ার আসা স্বাভাবিক।এক পরিস্থিতিতে এমন কিছু খাবার খেতে হবে যা চোখের সমস্যা দূর করে। আর এই তালিকায় রয়েছে ক্যাপসিকামের নাম। এই সবজিতে রয়েছে লিউটিন ও জিয়াজ্যানথিন। এই দুই ক্যারোটিনয়েড চোখের জন্য ভীষণই উপকারী।

৪) ক্যান্সার প্রতিরোধক – ক্যানসারের মতো মারণ অসুখের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা দরকার। আর এই কাজে আপনার ব্রহ্মাস্ত্র হতে পারে ক্যাপসিকাম। গবেষণায় দেখা গিয়েছে, এই সবজিতে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানের ভাণ্ডার। এই সকল উপাদানগুলি দেহে প্রদাহজনিত সমস্যা দূর করে। এমনকী ক্যানসার সেলের বৃদ্ধিও রুখে দিতে পারে।

৫) হাড় শক্ত হয়​ – এখন তো বয়স ৩০ পেরনোর পরই হাড়ের ক্ষয় প্রায় নিশ্চিত। এক্ষেত্রে ব্যথা, ফোলার মতো জটিলতায় আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে চিন্তা নেই মশাই, এই সমস্যা সমাধানেও কাজে আসতে পারে ক্যাপসিকাম। এই সবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে ম্যাঙ্গানিজ। এই খনিজ হাড়, কার্টিলেজ, বোন কোলাজেনের গঠনকাজে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া এতে উপস্থিত ভিটামিন কে হাড়ের জোর বাড়ায়।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img