Thursday, February 12, 2026
21 C
Kolkata

লেবুর খোসা – আপনার স্বাস্থ্যের বন্ধু হয়ে উঠবে

Newsbazar24 :

লেবু আমাদের রান্না ঘরের বিশেষ বন্ধু। আমরা প্রায় সব পরিবার নিয়মিত লেবুর রস খাই। কিন্তু লেবুর খোসা? তা সাধারণত চলে যায় ডাস্টবিনে। কিন্তু খাদ্য গবেষকেরা বলছেন, লেবুর খোসা একদম ফেলে দেবেন না। প্রকৃতির কোনও উপাদানই বোধহয় উপকারিতাহীন নয়৷ প্রাকৃতিক সম্পদ কিছুই যায় না ফেলা৷ সেরকমই এক উপাদান হল লেবুর খোসা৷ গরমে পাতিলেবু, গন্ধরাজলেবু, কাগজী লেবুর ব্যবহার নানাভাবে হয় আমাদের রান্নাঘরে৷ কিন্তু আমরা সেগুলির খোসা ফেলে দিই৷ দেখুন লেবুর খোসার কী কী উপকারিতা আছে৷

আজকের দিনে বাড়তি ওজন অনেকেরই সমস্যা৷ মুক্তি পেতে বহু ঘরোয়া টোটকাই তো চেষ্টা করেছেন৷ এক বার লেবুর খোসায় ভরসা রেখে দেখুন৷ লেবুর খোসায় থাকা পেক্টিন উপাদান সাহায্য করে ওজন কমিয়ে ফেলতে৷ জীবাণুর জন্য মুখে গন্ধ-সহ নানা ওরাল প্রবলেম দেখা দেয়৷ মুক্তি পেতে কাজে লাগান লেবুর খোসা৷ লেবুর খোসায় থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড অরুচি দূর করে মুখগহ্বরের স্বাস্থ্য ভাল রাখে৷ লেবুর খোসায় থাকা ফ্ল্যাভোনয়েড, ভিটামিন সি, পেক্টিনের মতো উপকারী উপাদান থাকার জন্য রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে৷ ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। ডি-লিমোনিন এবং ভিটামিন সি-এর মতো অ্যান্টি অক্সিড্যান্ট থাকার ফলে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে লেবুর খোসা৷ মরশুম পরিবর্তনের সময় সুস্থ থাকতে লেবুর খোসা রাখতে হবে ডায়েটে৷

কীভাবে ব্যবহার করবেন লেবুর খোসা? তার জন্য একাধিক উপায় আছে৷ লেবুর খোসা গ্রেট করে জেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন স্যালাড, স্যুপ, ডেজার্টে৷ স্বাদ ও গন্ধ দুই-ই বাড়ে৷ শুকিয়ে নেওয়া লেবুর খোসা ব্লেন্ড করে তেল, মাখন, আচার, সস বা ডিপ সংরক্ষণ করে রাখার জন্য প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন৷
লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন৷ তার পর শুকনো মশলা হিসেবে ব্যবহার করুন৷ চেনা খাবারে আসবে নতুন স্বাদ৷

Hot this week

রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা অন্ধকে ইনিংস ও ৫০ রানেএ হারিয়ে দিল তারা

নিউজ বাজার ২৪ ডেস্ক ঃ দুর্দান্ত দলগত পারফরম্যান্সে ২০২৫–২৬...

ভাঙচুর কাণ্ডে রাজনৈতিক মদতের অভিযোগ, মালদহে আন্দোলনে ব্যবসায়ীরা

নিউজ বাজার ২৪ ডেস্ক: মালদহ শহরের বুকে গভীর রাতে...

মালদহের মহদিপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, উদ্ধার টাকা ও মোবাইল

নিউজ  বাজার২৪ ডেস্ক ঃ ফের ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা।...

কলকাতাসহ রাজ্যে বাড়ছে তাপমাত্রা, মার্চের শুরুতেই গরমের ইঙ্গিত — উষ্ণতম দোলের আশঙ্কা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ধীরে...

Topics

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে ব্যতিক্রম নয়, বিধানসভা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের

বিধানসভায় নিরাপত্তা নিয়ে মামলা: মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম নয়,...

শীতের দাপট কমতেই মালদায় সময়ের আগেই আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ ফেব্রুয়ারির দশ তারিখ। সাধারণ হিসেব...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img