সাদা-কালো ছেড়ে এবার রঙিন! হাতিবাগান নবীন পল্লিতে ‘হাসিখুশি পাড়া’,ছড়ায় ফিরছে শৈশব

সাদা-কালোর ‘আবোল তাবোল’ পেরিয়ে এবার রঙিন ‘হাসিখুশি পাড়া’

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক, কলকাতা: বঙ্গ সংস্কৃতির চিরন্তন অঙ্গ ছড়া, ছবি আর গল্পের ঝুড়ি। আর শিশুদের ছড়া ও হাসির গল্পের কথা ভাবলেই চোখে ভেসে ওঠে সুকুমার রায় কিংবা যোগীন্দ্রনাথ সরকারের কালজয়ী সৃষ্টির প্রচ্ছদ। সেই কালজয়ী শিশুসাহিত্যকে সম্বল করেই দুর্গাপুজোয় এবার নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ‘হাতিবাগান নবীন পল্লি’।

বিগত বছরগুলিতে সুকুমার রায়ের চিত্রায়ণে সেজে ওঠা ‘আবোল তাবোল পাড়া’ কিংবা নাটকের ঐতিহ্যবাহী ‘থিয়েটার পাড়া’ হিসেবে নজর কাড়া এই পুজো প্রাঙ্গণ এবার নতুনভাবে সাজছে—‘হাসিখুশি পাড়া’ রূপে।

সাদা-কালো অতীত পেরিয়ে রঙিন রূপ

২০২৩ সালে হাতিবাগান নবীন পল্লি সেজে উঠেছিল ‘আবোল তাবোল’ পাড়ার রূপে। দেয়ালজুড়ে দেখা মিলত কুমড়োপটাশ, কাতুকুতু বুড়ো কিংবা পাগলা দাশুর অবিস্মরণীয় সব সংলাপ। ২০২৪-এ সেই রূপ বদলে হয় ‘থিয়েটার পাড়া’ এবং ২০২৫-এ স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে তাদের থিম ছিল ‘আমাদের দেশ আমাদের দুর্গা’।

আরও পড়ুন- নিরঞ্জনের পর মন্দির লন্ডভন্ড করে ঝড়! জামবনের শ্যামারূপা দুর্গাকে ঘিরে আজও রহস্যময় বিশ্বাস

তবে এবার ছাব্বিশের পুজোয় সম্পূর্ণ নতুন মেজাজে ফিরছে তারা। এতদিন সুকুমার জমানার সাদা-কালো আল্পনা ও রেখাচিত্রের যে মায়াজাল পাড়াজুড়ে ছড়িয়ে ছিল, তা সরিয়ে এবার বসানো হচ্ছে নানা রঙের প্রলেপ। লাল, নীল, হলুদ, সবুজ ও সাদার মেলবন্ধনে ছোটদের মন কাড়তে মাল্টিকালার থিমে সেজে উঠছে পাড়ার বাড়িগুলি।

শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারকে বিশেষ শ্রদ্ধা

বাংলা শিশুসাহিত্যের অন্যতম দিকপাল এবং ছোটদের অনাবিল আনন্দের খোরাক ‘হাসিখুশি’ বইটির রূপকার যোগীন্দ্রনাথ সরকার। শিশুমনকে উদযাপনের অংশ করতেই এবার দুর্গাপুজোয় মা দুর্গার আরাধনার পাশাপাশি তাঁকেই বিশেষ শ্রদ্ধা জানাচ্ছে হাতিবাগান নবীন পল্লি।

মণ্ডপ ও আশপাশের দেয়ালে ফুটে উঠবে যোগীন্দ্রনাথের লেখা মজার মজার ছড়ার পংক্তি, শিশুসুলভ চিত্রাবলী এবং থাকবে অভিনয়ের বিশেষ কিছু অংশও।

রাজনীতির ‘রং’ বদল নয়, শুধুই ছোটদের খুশি

পাড়ার পুরোনো সাদা-কালো দেওয়ালগুলিতে হঠাত রঙিন প্রলেপ পড়তে দেখে স্থানীয়দের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছিল—তবে কি পুজো উদ্যোক্তারা কোনো রাজনৈতিক রঙের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন?

আরও পড়ুন-মণ্ডপ খুললেই রাস্তায় পেরেকের যন্ত্রণা!পুজোর পর নতুন আতঙ্কের আশঙ্কা মালদাবাসীর

এই গুঞ্জন উড়িয়ে দিয়ে পুজো কমিটির উদ্যোক্তা দীপ্ত ঘোষ পরিষ্কার জানিয়েছেন, “আমাদের পাড়ায় নতুন রঙ হতে দেখে অনেকেই নানা কথা বলছিলেন। কিন্তু এর সাথে রাজনীতির বিন্দুমাত্র যোগাযোগ নেই। এটি পুরোপুরি আমাদের পুজোর শৈল্পিক সাজ। সুকুমার রায়ের আবোল তাবোল ছিল সাদা-কালোয়, আর যোগীন্দ্রনাথ সরকার শিশুদের রঙিন ভাবনার প্রতীক। তাই ছোটদের আনন্দ দিতেই আমরা পাড়াটিকে এমন রঙিন ‘হাসিখুশি পাড়া’য় রূপান্তর করছি।”

বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে উত্তর কলকাতার এই সৃজনশীল প্রয়াস ছোটদের পাশাপাশি বড়দের মনেও শৈশবের স্মৃতি উসকে দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img