হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না? জবাব দিলেন জয়শঙ্কর

— নিউজবাজার২৪ আন্তর্জাতিক ডেস্ক | ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার

গত বছর জুলাই–আগস্টে বাংলাদেশে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের সময় সহিংসতা ও গণহত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সম্প্রতি বাংলাদেশের একটি ট্রাইবুনাল সেই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। রায় ঘোষণার পরই হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে দিল্লির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা।

হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না? জবাব দিলেন জয়শঙ্কর

এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়াল ভারতের অবস্থান জানতে চান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে—“হাসিনা কি যতদিন চান ততদিন ভারতে থাকতে পারবেন?”

জয়শঙ্করের জবাব, “তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছিলেন। ছাত্রজনতার বিক্ষোভের পর সম্ভাব্য বিপদের কথা ভেবেই তাঁর সেই সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি তাঁকেই নিতে হবে।”অর্থাৎ, ভারত সরাসরি কিছু না বললেও পরিষ্কার করেছে—হাসিনার অবস্থান তাঁর নিজের সিদ্ধান্ত, ভারতের নয়।

অবশেষে নাবালক সন্তানকে নিয়ে মালদা বর্ডার হয়ে বীরভূমের পথে অন্তঃসত্ত্বা সোনালী

ঢাকার দাবি—হাসিনাকে ফেরত চাই

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, “তিনি যেহেতু আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, বিচার কার্যকর করতে তাঁকে ফেরত দেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, হাসিনা-ইস্যু নিয়ে উত্তেজনা থাকলেও ভারত–বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র এক বিষয়ে আটকে থাকবে না। সীমান্ত হত্যা, তিস্তার জলবণ্টনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় একসঙ্গে চলবে।

সকালেই বাবরি মসজিদের শিলান্যাস রাতেই থানায় ডাকা হলো হুমায়ুন কে

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়েও মত দিলেন জয়শঙ্কর

জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের মানুষ আগে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট ছিল। সমস্যার মূল যদি নির্বাচন হয়, তবে প্রথম পদক্ষেপ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।” তিনি আরও জানান, ভারত প্রতিবেশী দেশের মঙ্গল ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।
“গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যা বের হবে, তার ভিত্তিতেই ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্ধারিত হবে।”

দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধাক্কা পড়বে কি?

ঢাকার মতে, সম্পর্কের জটিলতা বাড়লেও দুই দেশের বহুমাত্রিক স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। তৌহিদের মন্তব্য—
“কোনও একটি বিষয় সম্পর্ক নির্ধারণ করবে না। আমাদের স্বার্থ–উদ্দেশ্য সবসময়ই থাকবে।” ভারতের পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া থেকেও বোঝা যাচ্ছে, দিল্লি চাইছে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল থাকুক এবং সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে না।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...

তাপপ্রবাহে জ্বলছে বাংলা, ৪৪° ছুঁতে পারে পারদ; মালদহে ‘লু’-এর সতর্কতা

মালদহে তাপপ্রবাহের সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদহ: India Meteorological...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img