newsbazar24 :পূর্ব মেদিনীপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের, আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হলদিয়ার রানিচক এলাকায়। ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিচক ফ্লাইওভার থেকে নামছিল একটি তেলের ট্যাঙ্কার। ঠিক সেই সময় দুর্গাচক থেকে হলদিয়া টাউনশিপের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি সরাসরি ধাক্কা মারে অটোটিতে। সংঘর্ষের তীব্রতায় অটোটি রাস্তার ধারে উল্টে যায়।
রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা! চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু ২০ যাত্রীর
অটোতে থাকা ৭ জন যাত্রীই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে নামেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে হলদিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।
একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। আরও তিনজনকে ভর্তি করা হয়েছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ইতিমধ্যেই ঘাতক তেলের ট্যাঙ্কার ও তার চালককে আটক করেছে। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত অটোটিও। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ।
ভূত চতুর্দশী মানে কী? চোদ্দো শাক ও চোদ্দো প্রদীপের রহস্য জানুন
উল্লেখ্য, একদিন আগেই ভয়াবহ পথ দুর্ঘটনার ছবি দেখা গিয়েছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় — সেখানেও একটি বাস ও ২০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হন বহু যাত্রী।






