পদ্মার ইলিশ নয়, এবার বাংলা সহ বাংলাদেশের বাজারে গুজরাটের ‘ভারুচ’! কোথা থেকে আসছে এত ইলিশ?

পদ্মা ও গুজরাটের ইলিশের স্বাদে কী পার্থক্য?

নিউজ বাজার ২৪ ডিজিটাল ডেস্ক: ভোজনরসিক বাঙালির পাতে পদ্মার ইলিশ মানেই এক অন্যরকম আবেগ, অতুলনীয় স্বাদ ও গন্ধ। তবে সময়ের সাথে সাথে বাংলার বাজারে বাংলাদেশের ইলিশ কিংবা স্থানীয় কোলাঘাট, ডায়মন্ড হারবার ও দিঘার ইলিশ যেন ক্রমেই ‘ডুমুরের ফুল’ হয়ে উঠছে। সেই শূন্যস্থান পূরণ করে এখন পশ্চিমবঙ্গের মাছের বাজার দাপিয়ে বেড়াচ্ছে গুজরাটের ইলিশ! কেবল বাংলা বা দেশের অন্যান্য রাজ্যেই নয়, এই গুজরাটি ইলিশ নাকি সীমান্ত পেরিয়ে দেদার রফতানি হচ্ছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও।

কোথা থেকে আসছে এই বিপুল পরিমাণ ইলিশ ?

বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, গুজরাটের ভারোচ (Bharuch) উপকূল থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশ মাছ দক্ষিণ ও পূর্ব ভারতের বাজারগুলিতে সরবরাহ করা হচ্ছে। জানা গিয়েছে, ভারোচ এলাকায় যেখানে নর্মদা নদী গিয়ে আরব সাগরে মিশেছে, সেই মোহনা অঞ্চলেই ইলিশের বিশাল প্রজনন ও উৎপাদন ক্ষেত্র গড়ে উঠেছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত কয়েক বছরে ভারোচে ধারাবাহিকভাবে ইলিশের জোগান বেড়েছে। মৎস্যজীবীদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় দামও থাকছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। ভারুচ জেলা মৎস্য সমিতির সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, এই ইলিশকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশাল ব্যবসা হয়েছে। আগামী বছর উৎপাদন আরও বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- ফোনে ইন্টারনেট না থাকলেও হবে UPI পেমেন্ট! এল ‘Tap & Pay’, সঙ্গে AI-এর ‘MyUPI’

হাওড়া হাটে প্রতিদিন আসছে ৩০ ট্রাক ইলিশ:

পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের মতে, চলতি মরশুমে বঙ্গে স্থানীয় ইলিশের জোগান কম হলেও বাজারে মাছের কোনো ঘাটতি নেই। আর এর পুরোটাই সম্ভব হচ্ছে গুজরাটের জন্য।

হাওড়ার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ টন ইলিশ বোঝাই করা ২০ থেকে ৩০টি ট্রাক সরাসরি গুজরাটের ভারোচ থেকে হাওড়ায় এসে পৌঁছাচ্ছে। ফলে বাংলার ইলিশপ্রেমী ক্রেতারা কম দামেই মাছ কেনার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশেও রমরমিয়ে রফতানি:

সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, যে বাংলাদেশ থেকে একসময় বিশ্বজুড়ে ইলিশ রফতানি হতো, সেখানেই এখন জায়গা করে নিচ্ছে গুজরাটি ইলিশ। বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে গত কয়েক বছরে ইলিশের উৎপাদনে টান পড়েছে। ফলে স্থানীয় চাহিদা মেটাতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে গুজরাটের ইলিশ বাংলাদেশে পাঠানো হচ্ছে।

স্বাদে কেমন এই গুজরাটি ইলিশ?

স্বাদের বিচারে পদ্মা বা গঙ্গার ইলিশের সাথে গুজরাটি ইলিশের বেশ কিছুটা ফারাক রয়েছে বলে দাবি অভিজ্ঞ ভোজনরসিক ও ব্যবসায়ীদের। গুজরাটের ইলিশে মিষ্টি স্বাদের আমেজ কিছুটা কম হলেও, এই মাছে ডিমের পরিমাণ থাকে প্রচুর।

আরও পড়ুন- রান্নার তেল কেনার নিয়মে বড় বদল! কেন্দ্রের নতুন নিয়মে পকেট বাঁচবে মধ্যবিত্তের

বাংলাদেশে এই ‘ডিমে ভরা’ গুজরাটি ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। সেখানে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পেট থেকে ডিম বের করে আলাদাভাবে বাজারে চড়া দামে বিক্রি করা হয়। আর ডিম ছাড়া বাকি মাছটিকে নোনা-ইলিশ বা শুঁটকি তৈরি করে বাজারজাত করেন সেদেশের ব্যবসায়ীরা।

সব মিলিয়ে, ভোজনরসিক বাঙালির ঘরে পদ্মা বা রূপনারায়ণের ইলিশের আকাল মেটাতে এখন প্রধান ভরসা হয়ে উঠেছে আরব সাগরের তীরের এই ‘গুজরাটি ইলিশ’!

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img